শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের মেয়র মান্নানের কারাভোগের এক বছর পূর্তি
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের মেয়র মান্নানের কারাভোগের এক বছর পূর্তি
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের মেয়র মান্নানের কারাভোগের এক বছর পূর্তি

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.৫০মিঃ) গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র (বরখাস্ত) ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানের কারাভোগের এক বছর পূর্তি হলো ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার৷

২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের সার্ডি গেইট এলাকায় যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারার ডিওএইচএস’র নিজ বাসা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র (বরখাস্ত) ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ৷ তারপর থেকে তিনি আদালতের নির্দেশে বন্দি রয়েছেন৷ এ পর্যন্ত ২১টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে৷ এসব মামলার প্রায় সবগুলোই বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালকালে গাড়ী ভাংচুর, অগ্নি সংযোগ, হত্যা, নাশকতা, বিস্ফোরক ও পুলিশের সরকারি কাজে বাধা দানসহ বিভিন্ন আইনে দায়ের করা হয়েছে৷ এসব মামলার মধ্যে তিনি জয়দেবপুর থানায় ১৩টি, টঙ্গী মডেল থানায় ২টি, শ্রীপুর মডেল থানায় ২টি ও কালিয়াকৈর থানায় ২টিসহ মোট ১৯টি মামলার সবক’টিতেই ইতোমধ্যে জামিন পান৷ পুলিশ নতুন ভাবে জয়দেবপুর থানার আরো দুটি মামলায় ফের গ্রেফতার দেখানোয় তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২১টি মামলা রজু হলো৷

মান্নানের বিরুদ্ধে সর্বশেষ দায়েরকৃত দুটি মামলার অভিযোগে বলা হয় বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে গত ২০১৫ সালের ৭ জানুয়ারি এবং একই মাসের ১১ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম বাইপাস সড়কের মেঘডুবি কলের বাজার এলাকায় অবরোধকারীরা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অপর একটি ঘটনা ঘটে৷ ওই দু ঘটনায় জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলা (নং-৪০ ও ৬৮) দায়ের করে পুলিশ৷ পরে ওই দু’মামলার তদন্তে অধ্যাপক এমএ মান্নানের ইন্দনে প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় ওই ঘটনাগুলো ঘটানো হয়েছে বলে তথ্য পাওয়া যায়৷ এর প্রেক্ষিতে মামলা দু’টির তদন্তকারী কর্মকর্তা ওই মামলা দু’টিতে তাকে গ্রেফতারের জন্য আদালতে আবেদন করেন৷ গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম মারুফ চৌধুরী শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতারের (শ্যোন এরেস্ট) আদেশ দেন৷ এনিয়ে অধ্যাপক এম এ মান্নানকে মোট ২১টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে৷

এব্যপারে গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান এলিস আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, অন্যায় ভাবে অধ্যাপক এম এ মান্নানের বিরম্নদ্ধে মিথ্যা মামলা গুলো দায়ের করেছে ক্ষমতাসীন দল৷ বিপুল ভোটে জনগনের নির্বাচিত এই নগর পিতাকে শেষে বরখাস্তও করা হয়েছে৷ মেয়র মান্নান বিপুল ভোটে নির্বাচিত হওয়ার অপরাধে তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলে রেখেছেন সরকার৷ কারগারে ‘বিনা বিচারে’ এক বছর আটক রয়েছেন তিনি৷ সরকার পতনের ভয়ে তাকে আটক রেখেছে আমরা অতিদ্রুত তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করছি৷

তিনি আরও বলেন, মেয়র মান্নান দীর্ঘদিন যাবত হার্ট, কিডনি ও ডায়বেটিস রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ৷ তাই ক্ষমতাসীন দলের কাছে আমাদের দাবি কোনো প্রকার অজুহাত না দেখিয়ে তার মুক্তি দিন৷ এভাবে ক্ষমতার অপব্যবহার করে জনপ্রিয়তা কমাতে পারবেন না৷

অধ্যাপক এম এ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাসত্মকৃত মেয়র মান্নানের বিরুদ্ধে সর্বশেষ দু’মামলাসহ ২১টি মামলা রয়েছে৷ এ সব মামলার মধ্যে সর্ব শেষ গত বছরের ২৮ ডিসেম্বর হাইকোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নাশকতার দুইটি মামলায় অধ্যাপক এমএ মান্নানের জামিন আদেশ বহাল রাখেন৷ পরে চলতি বছরের ৫ জানুয়ারি মেয়র অধ্যাপক এমএ মান্নানের জামিন সংক্রান্ত কাগজপত্র আদালতে পাঠানো হয়৷ ইতোপূর্বে তিনি আরো ১৭টি মামলার সবক’টিতে জামিনে থাকায় তার মুক্তিতে কোন বাধা ছিল না৷ ফের দুটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার (শ্যোন এরেস্ট) দেখানোর ফলে তার মুক্তি আটকে গেল৷

তিনি আরও জানান, অন্যায় ভাবে আটক করা হয়েছে সাবেক এই মেয়রকে৷ তার বিরম্নদ্ধে এতোগুলো মামলা দায়ের করার কোন অর্থই হয়না, মামলা গুলো পরিকল্পিত ভাবে দায়ের করা হয়েছে৷ মেয়র মান্নান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন৷ মামলা গুলো রম্নজু করা রাজনৈতিক ভাবে হয়রানি করা ছাড়া আর কিছুই নয়৷

আইনজীবি বলেন, তার জামিনের জন্য প্রতিনিয়ত চেষ্টা চলছে৷

উলেস্নখ্য, মেয়র অধ্যাপক এমএ মান্নানের অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন৷

গত বছরের ১৯ আগষ্ট স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের (সিটি কর্পোরেশন-২ শাখা) সহকারি সচিব এ.কে.এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) মোতাবেক বরখাস্তের আদেশ দেয়া হয়৷ তার বিরুদ্ধে দায়েরকৃত নাশকতার মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এ ব্যাবস্থা নেওয়া হয়েছে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ