রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র ঈদ পর্যন্ত বন্ধ
খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র ঈদ পর্যন্ত বন্ধ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়ছড়ির সকল পর্যটন কেন্দ্র করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঈদুল আযহা পর্যন্ত বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল শনিবার (১১ জুলাই) রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, সারাদেশেই করোনার সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে সংক্রমিত এলাকা থেকে পর্যটকদের যাতায়াতে জেলায় সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় ঈদুল আযহা পর্যন্ত খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
প্রতি বছর ঈদকে কেন্দ্র করে পাহাড়ি এ জনপদে প্রচুর পর্যটক ছুটে আসে।
জেলার প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা গুহা, রিছাং ঝরণা, জেলা পরিষদ পার্কসহ চেনা-অচেনা পর্যটন কেন্দ্রে বিপুল পর্যটকের সমাগম ঘটে।
এসময় হোটেল-মোটেল ব্যবসায় এবারের চিত্র ভিন্ন।
পর্যটক না থাকায় বন্ধ রয়েছে খাগড়াছড়ির সকল হোটেল-মোটেল। মার্চের ৮ তারিখে দেশে প্রথম করোনারোগী শনাক্ত হওয়ার পর ১৮ মার্চ খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। একই সময় থেকে রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রও বন্ধ রয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১