সোমবার ● ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » সুনামগঞ্জে বন্যায় ভেসে গেছে ৩৪২টি পুকুরের মাছ
সুনামগঞ্জে বন্যায় ভেসে গেছে ৩৪২টি পুকুরের মাছ
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যার পানিতে তলিয়ে গেছে ৩৪২টি পুকুর। পুকুরের মাছ চাষীদের ক্ষতি হয়েছে আট কোটি টাকার বেশি। আর এই ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় তাদের প্রনোদনা দেওয়ার জন্য দাবী জানিয়েছেন ওই সব মাছ চাষীরা।
জানা যায়, ধর্মপাশা উপজেলা সদর, মধ্যনগর, পাইকুরাটি, সেলবরষ, বংশীকুন্ডা দক্ষিণ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩৪২টি পুকুর বন্যার পানিতে তলিয়ে যায়। কিন্তু গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এই সমস্ত পুকুর ডুবে গিয়ে ৮ কোটি ৬৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ধর্মপাশা উপজেলা মৎস্য অফিস। তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে অনেক কষ্ট করতে হবে।
ধর্মপাশা সদর ইউনিয়নের টানমেউহারী গ্রামের পুকুরে মাছ চাষী মঞ্জুরুল হক বলেন, ‘আমি ও আমার ছোট ভাই মিলে একাধিক পুকুরে মাছ চাষ করেছিলাম। বন্যার পানিতে পুকুরের পাড় ভেঙে গিয়ে ৭/৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।’
মধ্যনগর ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি ১৫ লাখ টাকা খরচ করে ৫১২শতক জমিতে পুকুর খনন করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলাম। এতে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। বিশেষ প্রণোদনার ব্যবস্থা না করা হলে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বিপ্লব বলেন, ‘ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের তালিকা তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
কৃষকের যত চ্যালেঞ্জ
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি