শিরোনাম:
●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে খ্রীস্টান ধর্মপল্লীতে দুধর্ষ ডাকাত: আটক ২
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে খ্রীস্টান ধর্মপল্লীতে দুধর্ষ ডাকাত: আটক ২
শুক্রবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে খ্রীস্টান ধর্মপল্লীতে দুধর্ষ ডাকাত: আটক ২

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে এবার খ্রীস্টান ধর্মপল্লীতে দুধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে৷

১০ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার তুমিলিয়া ধর্মপল্লীর সেন্টমেরীস্ ক্যাথলিক মা ও শিশু সেবা কেন্দ্রে ডাকাতির ঘটনাটি ঘটে৷

সংঘবদ্ধ ওই ডাকাতরা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে  জানিয়েছেন ওই সেবা কেন্দ্রের লোকজন৷ স্থানীয় লোকজন ডাকাতি হচ্ছে বুঝতে পেরে পুলিশে খবর দেয় ৷ ডাকাতরা লোকজনের আনাগোন বুঝতে পেরে পালানো চেষ্টা করে৷ এ সময় স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ডাকাত দলের ২ সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়৷ এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে একই উপজেলার নাগরী ইউনিয়নের খ্রীস্টান ক্রেডিট ইউনিয়ন লি’র কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটে৷

তুমিলিয়া খ্রীস্টান ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সভাপতি ফাদার ডমেনিক রোজারিও সেন্টমেরীস্ ক্যাথলিক মা ও শিশু সেবা কেন্দ্রের পরিচালক সিষ্টার চামিলির বরাত দিয়ে  জানান, বুধবার দিবাগত আনুমানিক আড়াইটার দিকে খালি গায়ে আন্ডারওয়ে পড়া ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ধর্মপল্লীর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে৷ দুই নৈশ্য প্রহরী রবি কস্তা (৫০) ও জনপালমা (৪৫) হাত-পা বেঁধে মারধর করে৷ পরে দ্বিতল ভবনের সেন্টমেরীস্ ক্যাথলিক মা ও শিশু সেবা কেন্দ্রের মূল কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে নিচ তলার একটি রুমে থাকা নার্স সঙ্গীতাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে এবং ওই স্থানে ডাকাত দলের দুই জন পাহারা দেয়৷ কিন্তু পাশের রুমে হাসপাতালে পরিচালক চামেলী বিষয়টি টের পেয়ে চুপ করে থাকেন৷
এ সময় ডাকাতদের বাকী সদস্যরা উপরের তলায় গিয়ে সিষ্টার ডাঃ প্রনতিকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে৷ উপরের তলার অন্য একটি রুমে সিষ্টার অনিতাকে নিচতলা থেকে ফোন দেয় চামেলি৷ পরে অনিতার হাতের কাছে ছিল বিপদ সংকেতের ঘন্টা৷ তিনি ঘন্টা বাজানো শুরু করেন৷ তার ঘন্টা শুনে তুমলিয়া ধর্মপল্লীর মূল বিপদ সংকেতের ঘন্টা বাজানো হয়৷ স্থানীয়রা ঘন্টার আওয়াজ পেয়ে ডাকাতদের তাড়া করেন৷

ডাকাতরা পালানোর সময় পুলিশ ও স্থানীয়রা মাদারীপুর সদর থানার দেবরাজ গ্রামের সালেহ মুন্সীর ছেলে আবুল বাশার (২৭) ও ঠাকুরগাঁও সদর থানার বদরসরী গ্রামের নাসির মিয়ার ছেলে আয়নাল হোসেন (৩০) কে আটক করলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়৷

পুলিশ জানায়, আটককৃতরা রাজধানীর বাড্ডার মেরুল এলাকায় থাকেন৷

তুমিলিয়া খ্রীস্টান ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি বাদল বেনজামিন রোজারিও জানান, চলতি ফেব্রম্নয়ারি মাসের ৪ তারিখে উপজেলার নাগরী ক্রেডিট ইউনিয়নে ডাকাতি এবং ৮ তারিখে একই উপজেলার চৌড়োখোলা গ্রামের শীতল পেরেরার বাড়ীতে ডাকাতির চেষ্টা করে৷ একটার পর একটা ডাকাতির ঘটনায় উপজেলার সংখ্যালঘু খ্রীস্টান ধর্মাবলম্বীরা নির্ঘুম রাত এবং তাদের জান-মালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে৷

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, এটা ডাকাতি না৷ ডাকাতির চেষ্টাকালে পুলিশ আর জনগণ মিলে ২ জনকে আটক করা হয়েছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)