শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » ফিচার » নারী লোভী ভন্ড সাধুর গল্প নিয়ে শিমুল সরকারের ঈদের শর্টফিল্ম কামসাধন
প্রথম পাতা » ফিচার » নারী লোভী ভন্ড সাধুর গল্প নিয়ে শিমুল সরকারের ঈদের শর্টফিল্ম কামসাধন
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী লোভী ভন্ড সাধুর গল্প নিয়ে শিমুল সরকারের ঈদের শর্টফিল্ম কামসাধন

---নজরুল ইসলাম তোফা :: আমাদের সমাজে মজিদ পীরেরা আজও বহমান স্রোতের ধারায় টিকে আছে। মাঝে মাঝে একটু আধটু রুপ পাল্টায় শুধু। কখনও ধর্ম, কখনও পীরের ছদ্মবেশ, কখনওবা সন্নাসব্রত পালনের নামে কামনা, লালসার জাল বিস্তার করে। এমনই গল্পের ছোট সিনেমা ‘কামসাধন’ লকডাউনের বন্দী জীবনে তৈরি করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা শিমুল সরকার।

গল্পে দুটি অংশ দেখানো হয়েছে। ছদ্মবেশে নারীভোগী এক ভন্ড সন্নাসীর পাশাপাশি আমাদের সমাজে বখে যাওয়া টিন এজ ছেলেদের ধর্ষণ প্রবৃত্তি। মাত্র ৪ টি চরিত্র নিয়ে গড়ে উঠেছে কামসাধনের গল্প। চলচ্চিত্রের প্রধান চরিত্র সাধু। এই চরিত্র নির্মাণের জন্য তিন বছর ধরে চুল দাঁড়ি কাটেননি অভিনেতা মঞ্চকর্মী নজরুল ইসলাম তোফা। তিনি বলেন নাট্যকার শিমুল সরকার সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আমার নাট্যগুরু।

দেশের অনেক বড় বড় তারকাদের না নিয়ে আমাকে নিয়ে যখন তিনি এমন একটা স্বপ্নের চরিত্র নির্মাণের ভাবনা ভাবেন তখন তার জন্য যে কোনো ত্যাগ আমার জন্য ফরজ হয়ে যায় আসলে। অন্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন দেবী পান্ডে, সিয়াম আহমেদ খাঁ ও টিপু সুলতান। দেবী পান্ডের জন্য এই কাজটি প্রথম। কলেজ পড়ুয়া দেবী মঞ্চে, স্কুল কলেজে টুকটাক কাজ করলেও ক্যামেরার সামনে প্রথম দাঁড়ালেন শিমুল সরকারের মাধ্যমে।

নির্মাতা শিমুল সরকার জানান তোফা ভাইকে কথা দিয়েছিলাম এই গল্পটা তাকে নিয়ে করবো। গল্প ভাবনাটাও তারই ছিল। চিত্রনাট্য করেছি আমি। এবারের কাজটা গল্পের প্রথম পার্ট এবং বলা যায় এক্সপেরিমেন্টাল কাজ। ২য় ধাপে এর ব্যপ্তি হবে দীর্ঘ। রাজশাহীর বাঘা এবং পুঠিয়াতে চিত্রধারন শেষে এখন সম্পাদনার কাজ চলছে। আগামী কোরবানির ইদের দিন রাত ৯ টা থেকে অনলাইন ইউটিউব চ্যানেল লাভ টিভিতে কামসাধন দেখা যাবে বলে পরিচালক নিশ্চিত করেছেন।

লেখক : নজরুল ইসলাম তোফা, টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)