বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে পুকুরে বিষ প্রয়োগে মৎস্য পোনা নিধন
পানছড়িতে পুকুরে বিষ প্রয়োগে মৎস্য পোনা নিধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি মুসলিমনগর গ্রামে বিষ প্রয়োগে পুকুরের মৎস্য পোনা নিধন করেছে দুর্বৃত্তরা। বিষ প্রয়োগের ফলে পুকুরের পানি বিষাক্ত হয়ে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন হয়েছে।
জানা যায়, মৃত মুক্তিযোদ্ধা এ কে এম শহিদুল ইসলামের স্ত্রী ফজিলা ইসলাম মুসলিমনগরস্থ তার স্বামীর নামীয় জায়গার উপর খননকৃত পুকুরে দীর্ঘ দিন যাবৎ মৎস্য চাষ করে আসছিলেন।
গতকাল বুধবার (১৫ জুলাই) দুপুরের দিকে ফজিলা ইসলাম পুকুরে গিয়ে মরা পোনা মাছ দেখতে পায়। এ সময় পুকুর পাড়ে বিষ এর শিশি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফজিলা ইসলাম পানছড়ি থানায় চার জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে পানছড়ি থানার ওসি মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)