শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় ৮ হাজার জীবন আলোকিত করতে চায় একটি সেতু
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় ৮ হাজার জীবন আলোকিত করতে চায় একটি সেতু
শুক্রবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় ৮ হাজার জীবন আলোকিত করতে চায় একটি সেতু

---

মোহাম্মদপুর ঘুরে এসে অন্তর মাহমুদ,মাটিরাংগা প্রতিনিধি :: (১২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.২০মিঃ) খাগড়াছড়ি জেলার মাটিরাংগা পৌরসভাস্থ ৭নং ওয়ার্ড হাসপাতাল পাড়ার সাথে সদরের সবচেয়ে নিকটে অবস্থিত বিশাল জনবসতিপুর্ন মোহাম্মদপুর এলাকার মধ্যবর্তী সংযোগ সেতুটি দীর্ঘ ৪০ বছরেও নির্মান করা হয়নি৷ মাটিরাংগা শহরের পাশেই অবস্থান হওয়া সত্বেও,ঠিক কোন কারণে সদরের সাথে আজও এই অঞ্চলের সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে তা কেউ পরিস্কার বলতে না পারলেও স্থানীয় এলাকাবাসীরা প্রধান দুই রাজনৈতিক দলের যোগ্যনেতৃত্ব আর পৌরসভা কর্তৃপক্ষের যথাযথ পরিকল্পনার অভাবকেই দায়ী করেছেন৷মোহাম্মদপুরের সাধারণ এলাকাবাসী ও সচেতন মহলের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন,জনপ্রতিনিধিরা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা শুধূ আগামী অর্থবছরে এই সেতুটির কাজ সম্পন্ন করা হবে এমন আশার বাণী শুনিয়ে যাচ্ছেন বছরের পর বছর ৷ কিন্তু আগামীর পর আগামী অর্থ বছর আসলেও সেতুটি নির্মাণ কাজ হয়নি আজও৷

এলাকাবাসী মোঃ আবুল বাশার, মোহাম্মদপুর মসজিদের ইমামসহ বিভিন্ন বাসিন্দা সূত্রে আরও জানা যায়, বিগত দিনে উন্নয়নের নীতি নির্ধারকরা বিভিন্ন অজুহাতে দেখিয়ে খেটে খাওয়া মানুষের একমাত্র দাবী মোহাম্মদপুর সেতুটি নির্মাণ না করায় তারা বঞ্চিত হয়েছে বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা থেকে৷ শুকনো মৌসুমে পানির মধ্যদিয়ে হেঁটে পার হয়ে আসলেও বর্ষা মৌসুমে তা কোনভাবেই সম্ভব হয়না৷ মাদ্রাসা ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যেমনি এসময় স্কুলে যেতে পারেনা,তেমনি সেতুর অভাবে ঝুকিপুর্ণ রোগীদের দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়না ৷ উৎপাদন কারী মৌসমী ফসল এবং ফলমুল সঠিক সময়ে বাজারে নিতে কৃষকদের গুনতে হয় অতিরিক্ত টাকা ফলে মিস্ত্রি পাড়া,বরঝালা,রসুলপুর আটবাড়ীসহ মোহাম্মদ পুর এলাকার প্রায় ৮ হাজার সাধারণ জনজীবন বহুদিন যাবত চরম র্দুভাগে রয়েছে ৷

এছাড়াও অত্র এলাকার কৃষিজীবি মানুষের নিজস্ব ক্ষেতে উত্‍পাদিত পণ্য যথাসময় বাজারজাত করতে না পাড়ায় ধীরে ধীরে কৃষিজাত পণ্য উত্‍পাদনকারীরা উত্‍সাহ হারাচেছ ৷ ফলে ব্যহত হচ্ছে এখানকার স্বাভাবিক জীবন যাত্রার মান আর অর্থনৈতিক,সামাজিক ও শিক্ষায় পিছিয়ে পড়ছে এখানে বসবাসকারী হাজার হাজার সাধারণ গ্রামবাসী৷

সরেজমিনে গিয়ে জানা যায়, গত মাস দু’য়েক পুর্বে মোঃ আবুল হাশেম ভুইয়া ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত উদ্যেগে মোহাম্মদপুর সাধারণ মানুষের চলাচলের সুবিদার্থে মোটরসাইকেল যাতায়াত করার মতো সাময়িক সময়ের জন্যে একটি কাঠের ব্রীজ নির্মাণ করেছেন ৷ কিন্তু বর্ষায় সর্বনাসা ধলিয়া খালের পানি বৃদ্ধি পেলেই তাদের সেই সুবিধা নিমিশেই শেষ হয়ে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসীরা৷ তারা বলেন,আমরা এবার অনেক আশা নিয়ে নতুন মেয়র নির্বাচিত করেছি ,আশা করছি নব-নির্বাচিত মেয়র মোঃ শামছুল হক মোহাম্মদ পুর বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী পুরণে মোহাম্মদ পুর ও হাসপাতাল পাড়া মধ্যবর্তী স্থানে একটি পাকা স্থায়ী সেতু নির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন৷

এ বিষয়ে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হাশেম ভুইয়া জানান, সেতুটি নির্মানের বিষয়ে ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ শিং কার্যালয়ে যোগাযোগ করেছি যার সুফল আমরা শীঘ্রই পাবো বলে মনে করছি ৷ তিনি দৃঢ় কন্ঠে তাঁর মেয়াদেই সেতুটি নির্মাণের প্রত্যয় ব্যক্ত করে বলেন,আগামী কিছুদিনের মধ্যে পার্বত্য প্রতিমন্ত্রী মাটিরাঙ্গা আসলে আমি বিষয়টি সরাসরি উপস্থাপন করার ব্যবস্থা করবো৷

এমতাবস্থায় সর্বাধিক গুরত্বদিয়ে এই এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত কল্পে একটি পাকা সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)