শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনায় আক্রান্ত হয়ে রাউজানে শিক্ষকের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে রাউজানে শিক্ষকের মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান আর.আর.এসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক খন্দকার মো. আলী (৬২) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার সকাল ৮টায় তিনি রাউজানস্থ নিজ বাড়িতে মারা যান। তিনি উপজেলার রাউজান সদর ইউনিয়নের খন্দকার বাড়ির মরহুম মফিজ সারাংয়ের ছেলে।
জানা যায়, করোনা উপসর্গ থাকায় গত ১৬ জুলাই শিক্ষক খন্দকার মো. আলীর শরীর থেকে সংগৃহীত নমুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার (১৭জুলাই) সন্ধ্যায় রিপোর্টে পজেটিভ আসে। পজেটিভ আসার ১২ ঘন্টার মধ্যেই এই শিক্ষকের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, রাউজানে এ পর্যন্ত ১০৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফলপ্রাপ্ত ৯৫০ জনের মধ্যে আক্রান্ত ৩০২জন। সে হিসেবে রাউজানে আক্রান্তের হার
৩১.৭৯ শতাংশ। এই প্রসঙ্গে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীন বলেন, রাউজানের শিক্ষক খন্দকার মো. আলী মারা যাওয়ার আগে করোনা পজেটিভ আসে। তিনিসহ রাউজানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক খন্দকার মো. আলী রাউজানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ে বিনামূল্যে পাঠদান করতেন। প্রতিটি শিক্ষার্থীর কাছে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে স্থান পেয়েছেন। তাঁর মৃত্যুতে তার শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।





মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা