শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুলাই ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবন রক্ষা সবার জন্য স্বাস্থ্যসেবার দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবন রক্ষা সবার জন্য স্বাস্থ্যসেবার দাবীতে মানববন্ধন
রবিবার ● ১৯ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবন রক্ষা সবার জন্য স্বাস্থ্যসেবার দাবীতে মানববন্ধন

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: সৌদিতে জি-২০ দেশ সমুহের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরদের বিশ্বব্যাপী করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণার সিদ্ধান্তমূলক বৈঠককে কেন্দ্র করে বাগেরহাটের মোংলায় বিভিন্ন দাবীতে প্লাকার্ড-ব্যানার হাতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
১৮ জুলাই শনিবার মোংলার সুন্দরবন সংলগ্ন চিলা এলাকার পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার বাংলাদেশ’র আয়োজনে এ মানববন্ধ কর্মসুচি পালিত হয়।
শনিবার মানববন্ধন চলাকালে পরিবেশ কর্মীরা ”সবার জন্য স্বাস্থ্য সেবা”, ”আমার টাকা আমার ভবিষ্যৎ”, ”স্টপ কোল, স্টপ নিউক্লিয়ার”, ”জাস্ট রিকভারি”, ”পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও”, ”জলবায়ুর উষ্ণতা থেকে বাঁচতে চাই”সহ বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড-ব্যানার হাতে নিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) বাগেরহাট জেলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা নেতা গীতা হালদার, নাজমুল হক, মনির হোসেন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার, মাহারুফ বিল্লাহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন ইন্টারন্যাশনাল ইনষ্টিটিউট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’র (আইআইএসডি) গবেষণায় বলছে মহামারিকালে জীবাস্ম জ্বালানী এবং অন্যান্য দূষণকারী শিল্পের জন্য ১৫০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। বক্তারা বলেন জি-২০ দেশের বৈঠকে করোনাকালের প্রণোদনা দেয়ার জন্য ৭৫০ বিলিয়ন ইউরো এবং শত শত কোটি মার্কিন ডলার পাবলিক মানি অনুমোদনের অপেক্ষায় আছে। এসব অর্থ বরাদ্ধ অন্তত একদশক জুড়ে বিশ্ববাসীকে নানা ভাবে প্রভাবিত করবে।
তাই বক্তারা অর্থ বরাদ্দ দেয়ার ক্ষেত্রে গ্রীণ রিকভারি, গ্রীণ জব্স এবং সবার জন্য স্বাস্থসেবা নিশ্চিত করতে জি-২০ সমুহের প্রতি আহ্বান জানান। এছাড়া বক্তারা পশুর নদী এবং সুন্দরবন রক্ষাসহ মানুষ এবং পৃথিবীনামক গ্রহ রক্ষায় ফসিল ফুয়েল ব্যবহারের বন্ধের দাবী জানান।

করোনাকালে সামান্য বিস্কুটে শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক

বাগেরহাট :: করোনাকালে সামান্য বিস্কুটে এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থীদের মুখে ফুটিয়েছে হাসির ঝিলিক। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় করোনা কালিন সময়ে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও সরকারের সময় উপযোগী নিদের্শনায় প্রতিটি ছাত্র ছাত্রীর বাড়িতে বাড়িতে গিয়ে বিস্কুট বিতরণ করছেন আর আর এফ কর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন শিক্ষা নিশ্চিতকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ”দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি” বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম সমূহের মধ্যে অন্যতম। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা সহ অপর দুইটি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়নে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) দীর্ঘদিন ধরে সচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে চলেছে।

সরজমিনে ঘুরে জানা গেছে,বর্তমানে করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমতবস্থায় স্কুলগামী প্রত্যেক ছাত্র-ছাত্রীদের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব রুহুল আমীন খানের সময় উপযোগী এই নিদের্শনা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিটি ছাত্র ছাত্রীর বাড়িতে বাড়িতে গিয়ে বিস্কুট বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীনের অনুমতি ক্রমে উপজেলার ৭৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ১১,২৯৭ জন শিক্ষার্থীর প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ৪০ প্যাকেট করে বিস্কুট পৌঁছে দিচ্ছে আরআরএফ এনজিও বাগেরহাট জেলা মনিটরিং এন্ড রিপোটিং অফিসার উজ্জল কুমার রায়ের নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফিল্ড মনিটর উত্তম হালদার, তুষার কান্তি ঘোষ ও শফিয়ার রহমান।
এবিষয়ে জানতে চাওয়া হলে আরআরএফ এনজিওর বাগেরহাট জেলা সম্ময়কারী তাপস কুমার সাধু বলেন দেশের এই দুর্যোগের সময় এমন একটি মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশুনায় সহায়ক হবে।

স্কুল বন্ধ থাকলে ও বাড়িতে বসে বিস্কুট পেয়ে এই দারিদ্র পীড়িত এলাকার শিক্ষার্থীদের মুখে যেন মেঘ ভাঙ্গা রোদের হাসির ঝিলিক ফুটেছে। সরকারের এই সময় উপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সচেতন মহল।
র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাট :: র‌্যাব-৬ খুলনা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের চৌধুরী কাছারী বাড়ি এলাকায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল, সুতালড়ী শেখপড়া গ্রামের মৃত.আব্দুল রশিদ আকনের ছেলে সিদ্দিকুর রহমান(৫০) ও একই ইউনিয়নের পায়লাতলা গ্রামের নুরুজ্জামান গাজীর ছেলে ইমরান হোসেন রনি(২০)।
কাছারী বাড়ি ব্রিজের পশ্চিম পাশে রাসেল টেলিকমের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্র্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে । এ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবা সহ তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)