শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় চিনিকলের আখচাষীদের বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় চিনিকলের আখচাষীদের বিক্ষোভ
বুধবার ● ২২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় চিনিকলের আখচাষীদের বিক্ষোভ

---সাইফুল মিলন, গাইবান্ধা :: চার মাসের বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে বুধবার চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেন। এর আগে তারা আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, রচিক ইক্ষু উন্নয়ণ সহকারী (সিডিএ) এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আখচাষী নেতা আব্দুর রশিদ ধলু ও সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের শ্রমিক নেতা আলী আজগর প্রমূখ।
বক্তারা বলেন, ছয় মাস পূর্বে চিনিকলে সরবরাহ আখের মূল্য ও গত চার মাস ধরে বকেয়া থাকা অর্ধ সহস্রাধিক শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতনভাতা পরিশোধ না করায় সংশি¬ষ্টরা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

কাজ-খাদ্য ও সুচিকিৎসার দাবীতে গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের বিক্ষোভ

গাইবান্ধা :: কাজ-খাদ্য ও সুচিকিৎসার দাবীতে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে আজ বুধবার দুপুরে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সদস্য সচিব মনজুর আলম মিঠু, জাহেদুল হক, কৃষ্ণ চন্দ্র পাল, শামিম আরা মিনা প্রমুখ।

বক্তারা বলেন, জেলার বিভিন্ন এলকায় বন্যার পানিতে ডুবে এবং নদী ভাঙনের কবলে পড়ে লক্ষাধিক মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে, এই দুর্গত মানুষদের জন্য সরকারি সহায়তা নেই বললেই চলে। করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। অথচ জেলা-উপজেলায় করোনা টেস্ট এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় আয়োজন নেই। তার উপরে নতুন করে সরকার করোনা টেস্টের জন্য ফি নির্ধারণ করেছে ২০০ থেকে ৫০০ টাকা। প্রতিদিনই প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করছে মানুষ। শুধুমাত্র অক্সিজেনের অভাবে অনেক মানুষ মৃত্যু বরণ করলো। বক্তারা স্বাস্থ্য বিভাগে ব্যাপক অনিয়ম-দূর্নীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে দূর্নীতিবাজ মন্ত্রী-আমলাদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

তারা বলেন, করোনা রোগীদের জন্য পর্যাপ্ত আইসোলেশন সেন্টার নেই, অল্প যতটুকু আয়োজন আছে সেখানে রোগীদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ না করার অভিযোগ উঠেছে। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়া মানুষদের ঘরে খাবার নেই, সরকারী সামান্য যে সহযোগিতা বরাদ্দ হয়েছে তার প্রায় পুরোটাই লুটপাট হয়েছে।
নেতৃবৃন্দ দ্রুত গাইবান্ধা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ কমপ্লেক্স গুলোতে করোনা টেস্ট এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ চিকিৎসা সেবা নিশ্চিত, করোনায় কর্মহীন হয়ে যাওয়া মানুষদের বিনামুল্যে তিন মাসের খাদ্য, এ বি সি ক্যাটাগরি করে রেশন সরবরাহ,এনজিও-ক্ষুদ্র ব্যাংক ঋণ মওকুফ, অবিলম্বে শহজ শর্তে-স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদানের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের জনসাধারনের প্রতি আহবান জানান।

১০ দফা দাবীতে গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর মানববন্ধন

গাইবান্ধা :: রাস্ট্রায়ত্ত্ব পাটকলসমুহ বন্ধের ষড়যন্তের প্রতিবাদসহ ১০ দফা দাবীতে আজ বুধবার বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কজী আবু রাহেন শফিউল্লা খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাশ, মাহবুব আলম মিলন প্রমুখ।

বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রতিবছর বন্যা নিয়ন্ত্রণ বাধ রক্ষার নামে জনগনের সাথে চরম রসিকতা করছে। কাজ ঠিকমতো না করে কোটি কোটি টাকার বাণিজ্য করছে ফলে জনগন চরম ভোগান্তি পোহাচ্ছে। অবিলম্বে পাউবোর এই দূর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমুলক শাস্তি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপুরণ এবং পর্যাপ্ত ত্রান সরবরাহ, নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান, জেলা-উপজেলায় করোনা টেস্টের ল্যাব স্থাপন করে সকল নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিতসহ কর্মহীন মানুষদের মধ্যে নগদ অর্থ ও রেশন দেয়ার দাবী জানান। সেইসাথে রাস্ট্রীয় পাটকল বন্ধের ষড়যন্ত্র রুখে দিতে জনগনকে আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)