বুধবার ● ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল বিক্রি করেছে টিসিবি
গাজীপুরে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল বিক্রি করেছে টিসিবি
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: গাজীপুরে খোলাবাজারে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে আজ ২২ জুলাই বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের ভোড়া উত্তরপাড়ায় টিসিবির পণ্য বিক্রি করা হয়।
খবর পেয়ে ক্রেতাদের ঢল নামে। দুপুরে রোদ-বৃষ্টির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নারী পুরুষ পৃথক লাইন ধরে ৫ লিটার সয়াবিন তেল ৪০০ টাকা, ৩ কেজি চিনি ১৫০ টাকা, ১ কেজি মশুর ডাল ৫০ টাকা দরে কিনতে দেখা যায়।
এ সময় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিং করেন গাজীপুর জেলা বাজার কর্মকর্তা মুহাম্মদ আবদুছ ছালাম। সহযোগিতায় করেন সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) সহ ওই এলাকার স্বেচ্ছাসেবী যুবকরা।
ওই স্থানে টিসিবির ট্রাকে করে টিসিবির ডিলার টঙ্গীর গাজীপুরার মেসার্স মাহিরা ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ মামুন খান ১৫০০ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি, ২০০ কেজি মশুর ডাল বিক্রি করেন।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা