শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির ছোট হরিনা বাজারে গরীব মারা কল বসিয়েছে একটি সিন্ডিকেট
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির ছোট হরিনা বাজারে গরীব মারা কল বসিয়েছে একটি সিন্ডিকেট
সোমবার ● ২৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির ছোট হরিনা বাজারে গরীব মারা কল বসিয়েছে একটি সিন্ডিকেট

ছবি : সংবাদ সংক্রান্তনির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিনা বাজারে করোনা মহামারী পরিস্থিতিতে গরীব মারা কল বসিয়েছে স্থানীয় একটি সিন্ডিকেট। প্রত্যান্ত অঞ্চলের নিরীহ কৃষকদের কৃষিপণ্য বিক্রির জন্য রাঙামাটি জেলা সদর বা শুভলং বাজারে নিতে হলে বাঙ্গালীদের ইঞ্জিন চালিত বোটে করে কৃষি পণ্য নিতে হবে পাহাড়ীদের ইঞ্জিন বোটে নয়, না হলে কৃষকের কৃষিপণ্য নামমাত্র মূল্যে ছোটহরিনা বাজারে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। স্থানীয় হরিণা বাজার ব্যবসায়ী সমিতির দোহায় দিয়ে অঘোষিত এই নিয়ম চালু করেছে একটি সিন্ডিকেট।
করোনাকালিন বাংলাদেশে যেকোন স্থানে কৃষিপণ্য বিক্রি ও পরিবহন করা যাবে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তারপরও স্থানীয় জোন বা বিজিবির নাম ভাঙ্গিয়ে নিরীহ পাহাড়ী কৃষকদের অর্থ হাতিয়ে নেয়ার অপ কৌশল অব্যাহত রেখেছে এ সিন্ডিকেটটি।
জানাযায়, করোনা মহামারী শুরুতে এই সিন্ডিকেট হরিণা বাজার থেকে সরাসরি রাঙামাটি ইঞ্জিন চালিত বোট নিয়ে কৃষিপণ্য পরিবহনে বাধা সৃষ্টি করে আসছে। এ সিন্ডিকেটের প্রধান হলেন ছোট হরিনা বাজার ব্যবসায়ী সমিতির কতিপয় সদস্য বলে নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী জানান।
ছোট হরিনা বাজারের পরে ভারতের মিজোরাম সীমান্তবর্তী এলাকায় যেসব লোক বাস করেন তারা অধিকাংশই গরীব পাহাড়ী কৃষক। আদা, হলুদ, কলা, আম, আনারস, কাঁঠাল, লিচু, শাক সবজি সহ কাঁচা তরকারী ইত্যাদি চাষ করা ঐ এলাকার জনগোষ্ঠির প্রধান পেশা। সারা বছর কৃষিকাজ করে ফসল ফলানোর পর কৃষিপণ্য বিক্রি করতে সম্মুখীন হতে হয় নানা সমস্যার। স্থানীয় বাজারে বিক্রি করলে ফসলের উৎপাদন খরচও তোলা যায়না, আর ন্যায্যমূল্যের আশায় জেলা সদরে বা শুভলং বাজারে নিতে চাইলেও পাহাড়ীরা নিজস্ব ইঞ্জিন চালিত বোটে পণ্য পরিবহন করতে পারছেনা বাঙ্গালীদের ইঞ্জিন চালিত বোট ভাড়ায় নিতে হবে। এর বাইরেও দিতে হয় হরিণা বাজারের লেবার ব্যবহার না করে ব্যবসায়িক সমিতির আদলে গড়ে তোলা লেবার সমিতি নামক সমিতির চাঁদা। গরীব কৃষক কোথায় যাবে কার কাছে যাবে নিজেরাই কিংবর্তব্য বিমূঢ় হয়ে উৎপাদিত পণ্য হয় নামমাত্র মূল্যে বিক্রি করে নয়তো বাগানে পঁচে যাচ্ছে রক্তঘাম করা ফসল। ভুক্তভোগীরা জানান এ দুর্ভোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে চালু হয়েছে।
ছোট হরিনার পিত্তিছড়া গ্রামের একজন ভুক্তভোগী কৃষিক সিএইচটি মিডিয়াকে জানান, গত ২৫ জুলাই ৯১ ছড়া কলা নিয়ে নিজস্ব ইঞ্জিন চালিত বোটে করে শুভলং বাজারে যাওয়ার উদ্দেশ্যে ছোট হরিনা বিজিবির জিপি গেইটে নাম ও বোট এন্ট্রি করেন প্রতি কলাছড়া ৩টাকা করে ইজারদার ও ছোট হরিনা বাজারের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনিরকে দিয়ে শুভলং বাজার যাওয়ার মৌখিক অনুমতি নিয়ে জিপি গেইট থেকে ইঞ্জিন বোট ছাড়ার পর মাত্র ২০ গজ দূরে নীচের ঘাটে বোট আটকায় একদল লেবার। তখন তারা লেবার সমিতির পরিচয় দিয়ে বলে পাহাড়ীদের ইঞ্জিন চালিত বোট আনলোড করে বাঙ্গালীদের ইঞ্জিন চালিত বোট ভাড়ায় নিতে বলে এবং ভুক্তভোগীকে শাসিয়ে বলে নিয়ম কি ভুলে গেছিস নাকি ? পাহাড়ীদের বোটে পণ্য নেওয়া যাবেনা। যে কোন পণ্য নিতে চাইলে বাঙ্গালীদের ইঞ্জিন চালিত বোট ভাড়ায় নাও একথা বলার পর বেশ কয়েকজন ভুক্তভোগীর দিকে তেরে আসে এবং পাহাড়ি কৃষকের সাথে থাকা সমস্ত টাকা কেড়ে নেয় লেবার সিন্ডিকেট এমনই অমানবিক ঘটনা ঘটছে প্রতিনিয়ত। ফলে তার বাঙ্গালীর বোট ভাড়া করার টাকা না থাকায় ৯১ ছড়া কলা নিয়ে বিপদের পড়তে হয়েছে পাহাড়ি কৃষকের। অপর এক ভুক্তভোগী জানান এমন দুর্ভোগ নতুন নয়, ছোট হরিনা বাজারে টাকা দিয়ে বাঙ্গালীর ইঞ্জিন চালিত বোট ভাড়া করেও শান্তি নেই ভুষণছড়া বাজারে দিতে হয় ভুতুরে চাঁদা। প্রতি ইঞ্জিন চালিত বোটে ২ শত টাকা করে নেয় ভুষণছড়া বাজার ঘাটে।
এবিষয়ে ছোট হরিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনির সিএইচটি মিডিয়াকে বলেন, আমরা বাঙ্গালীরা কেউ ছোট হরিনা বাজারের উপরে দিকে যেতে পারিনা, উপর দিক থেকে পাহাড়ীরা ইঞ্জিন চালিত বোট এমনভাবে লোড করে নিয়ে আসেন, ইঞ্জিন বোটে বৈধ অবৈধ কি আছে দেখা যায় না। সেজন্য বিজিবির জিপি কমান্ডারসহ কয়েকজন গোয়েন্দা বলেছিলেন যেহেতু আমাদের বাজার ঘাটে সিসি ক্যামেরা আছে তাই ইঞ্জিন বোট এখানে আনলোড করলে কি আছে না আছে সব দেখা যায় বা মনিটরিং করতে পারেন। পাহাড়ীদের ইঞ্জিন চালিত বোট থেকে পণ্য নামিয়ে বাঙ্গালীদের ইঞ্জিন বোটে করে কৃষি পণ্য নেওয়ার জুলুম রেওয়াজের বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি বলেন স্থানীয় প্রশাসনের কথামত শুধুমাত্র ইঞ্জিন বোট আনলোড করে দেখাতে হয়। কোন লেবার সমিতি টাকা নেয় আমার জানা নেই, আমি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক। কেউ আজ পর্যন্ত অভিযোগ করেনি, লেবার সমিতির বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।
ছবি : সংবাদ সংক্রান্ত
ছোট হরিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান সিএইচটি মিডিয়াকে বলেন, কৃষি পণ্য পরিবহনে পাহাড়ীদের ইঞ্জিন চালিত বোট না নিয়ে বাঙ্গালীদের ইঞ্জিন চালিত বোট নিতে হবে এমন কোন নির্দেশনা প্রশাসনে নেই, এরকম ভুক্তভোগী কেউ অভিযোগ করলে ঘটনা যেই ঘটিয়েছে আমরা বাজার কমিটির পক্ষ থেকে ব্যবস্থা নেবো। তিনি বলেন, ইজারাদার এবং ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনিরকে আমি নিজেও বলেছি ইজারা অনুযায়ী টাকা নেওয়ার পর যেন ছেড়ে দেওয়া হয়, কাউকে যেন হয়রানি করা না হয়। অবৈধভাবে একটি টাকাও যেন না নেওয়া হয় আমি ব্যক্তিগতভাবে বলেছি। আপনি ইজারাদার এবং ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনিরকে এসব বিষয়ে জিজ্ঞাসা করলে হয়তো আরো তথ্য পাবেন।
এসব বিষয়ে সাবেক বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমল জ্যোতি চাকমা সিএইচটি মিডিয়াকে জানান, ইঞ্জিন চালিত বোট লোড আনলোড করলে লেবার খরচ দিতে হবে এটা স্বাভাবিক, কিন্তু সরাসরি বোট নিয়ে গেলে খরচ দিতে হয় বা বোট আটকিয়ে রাখে এটা আমার জানা নেই। কেউ এরকম করলে আমাদের কাছে অভিযোগ দিলে স্থানীয়ভাবে আমরা সমাধান করতাম, সরাসরি সংবাদ মাধ্যমে কাছে তথ্য দিতে যাওয়াটা যৌক্তিক মনে হলোনা।
কৃষি পণ্য পরিবহনে পাহাড়ীদের ইঞ্জিন চালিত বোট নিতে পারবেনা বা পণ্য পরিবহনের জন্য বাঙ্গালীদের চালিত ইঞ্জিন বোট ভাড়ায় নিতে হবে ভুষনছড়া বাজার ঘাটে প্রতি বোটে ২ শত টাকা চাঁদা ইত্যাদি বিষয়ে ছোট হরিনা জোন এর দায়িত্বপূর্ণ এলাকার (১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ ইমরুজ্জামান সাইফ, পিএসসি ইঞ্জিনিয়ার সিএইচটি মিডিয়াকে বলেন, পাহাড়ীদের ইঞ্জিন চালিত বোট আনলোড করে বাঙ্গালীদের ইঞ্জিন চালিত বোট নিতে হবে এমন নির্দেশনা আমাদের নেই। এখানে চেক পয়েন্ট আছে, চেক পয়েন্টে চেক করে অবৈধ কিছু না পেলে আমরা ছেড়ে দিচ্ছি। এরকম তো হয়ে আসছে। করোনা পরিস্থিতে কৃষি পণ্য পরিবহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি রয়েছে। কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে পাহাড়ীদের ইঞ্জিন চালিত বোট আটকিয়ে দিয়ে বাঙ্গালীদের ইঞ্জিন চালিত বোট ভাড়ায় নিতে হয় বা চাঁদা দাবির বিষয়টি খতিয়ে দেখবেন এবং কেউ এরকম করে থাকলে আইনগত ব্যবস্থা নিবেন বলে হরিণা জোনের ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)