শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ মে ২০২৪
প্রথম পাতা » খেলা » প্রজন্ম ক্রীড়া সংঘের দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
প্রথম পাতা » খেলা » প্রজন্ম ক্রীড়া সংঘের দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
শনিবার ● ১৮ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রজন্ম ক্রীড়া সংঘের দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন ও ক্রীড়া সংস্থা পূর্ব হিঙ্গুলী প্রজন্ম ক্রীড়া সংঘের আয়োজনে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ১ম আসরের উদ্বোধন ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের মানবিবি স্কুলের পশ্চিম পার্শ্বে হিঙ্গুলী ফুটবল মাঠে সংগঠনের সভাপতি মাষ্টার আবুল হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য ওমর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন।

বিকেল চারটায় উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার শফিউল আজম মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শহিদুল ইসলাম প্রকাশ শাহরিয়ার চৌধুরী সোহেল, মিরসরাই নাবিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন মাষ্টার, জাগ্রত প্রতিভার সহসভাপতি জয়নাল আবেদীন খোকন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া, মায়ের দোয়া ডেকোরেশনের স্বত্বাধিকারী মোশারফ হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক অসীম দাশ, জাগ্রত প্রতিভার সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম মুন্না, অনির্বাণ যুব ক্লাবের সহসাধারণ সম্পাদক মাষ্টার ইকবাল হোসাইন।

দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টে মিরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার ০৮ টি দল অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো- বর্ণালিয়ান-২৩ব্যাচ, মধ্যম আজম নগর ফুটবল ক্লাব, ইউনিক এন্টারপ্রাইজ, অপূর্ব ফ্যাশন, বড়তাকিয়া স্পোর্টস ক্লাব, গোলকের হাট ফ্রেন্ড সার্কেল, মিঠাছরা ক্রীড়া সংঘ জুনিয়র, গোপাল ওয়ারিয়র্স।
নকআউট পদ্ধতি’র এই টুর্নামেন্টের ফাইনালে বর্ণালিয়ান-২৩ব্যাচ এবং ইউনিক এন্টারপ্রাইজ সীতাকুণ্ড প্রতিদ্বন্দ্বিতা করে ফলাফলে ইউনিক এন্টারপ্রাইজ ১-০ গোলে বিজয়ী হয়।
খেলায় ম্যান অব দ্যা ফাইনাল চ্যাম্পিয়ন দলের বিজয়, ম্যান অব দ্যা টুর্নামেন্ট পারভেজ ও সেরা গোলরক্ষক স্বাধীন নির্বাচিত হয়।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন প্রজন্ম ক্রীড়া সংঘের উপদেষ্টা মাষ্টার জাহিদুল ইসলাম।
খেলা পরিচালনা করেন- কাওসার, নিমুল, ঋতু, আজিজ, আব্দুর রহমান, ওমর, রিফাত, আরিফ, তাসিফ, সজীব, শরীফ, মিজান, জহির।
উল্লেখ্য, চলতি বছরের ১লা মার্চ পূর্ব হিঙ্গুলী থেকে ৪০ জন তরুণ’কে নিয়ে প্রজন্ম ক্রীড়া সংঘ যাত্রা শুরু করে এবং ১০ মার্চ ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করে। সংগঠন প্রতিষ্ঠার পরে গত রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে এবং গেলো তাপদাহের সময় শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে শরবত ও ঠান্ডা পানীয় বিতরণ করে।





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)