শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » টিপু হত্যার বিচারের দাবীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » টিপু হত্যার বিচারের দাবীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ
সোমবার ● ২৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিপু হত্যার বিচারের দাবীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তআব্দল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের মাটিরাঙায় তবলছড়ি মুক্তিযোদ্ধা চত্বরে পিুসিএনপি মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপুকে বাসা থেকে অপহরণের পর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ সোমবার ২৭জুলাই সকাল ১০টায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসাইন এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় নেতা এস এম হেলালের সভাপতিত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ২৪ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে মাটিরাঙ্গার ১০নাম্বার নামক এলাকার বাসিন্দা ও মাটিরাঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপুকে ৩ জন উপজাতি যুবক রুগী দেখার জন্য কাকুতিমিনতি করে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকে। পরে দুপুর ১টার দিকে খাগড়াছড়ি-ঢাকা সড়কের সাপমারা নামক ব্রিজের নিচ থেকে হাত পা বাঁধা অবস্থায় তার বিবস্ত্র লাশ পাওয়া যায়।
ঘটনার দিনই এর প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ হতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। তখন প্রেস লিস্ট দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তােরের আল্টিমেটাম দেয়া হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
তিনি এমন জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবী করেন।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি হত্যা নতুন কিছু নয়। এভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি উচ্ছেদের নীল-নকশা হিসেবে ৩০ হাজার বাঙালিকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। পার্বত্যঞ্চলে উপজাতি সন্ত্রাসী কর্তৃক কোন হত্যাকান্ডের প্রকৃত বিচার না হওয়ার কারণে একের পর এক হত্যাকান্ড ঘটিয়ে যাচ্ছে জেএসএস ও ইউপিডিএফের সন্ত্রাসীরা। তিনি নূর মোহাম্মদ টিপু হত্যাকারীসহ সকল বাঙালি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব সাবেক মেয়র আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, এস এম হেলাল, মো. জালাল, মো. রবিউল, মোহাম্মদ রাজু, মো. রাসেল,ছাত্রনেতা আহম্মেদ রেদওয়ানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)