শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ মে ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কোটি টাকা ইজারা বকেয়া আদায়ে গ্রেফতারি পরোয়ানা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কোটি টাকা ইজারা বকেয়া আদায়ে গ্রেফতারি পরোয়ানা
সোমবার ● ১৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে কোটি টাকা ইজারা বকেয়া আদায়ে গ্রেফতারি পরোয়ানা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৪৩০ বঙ্গাব্দের হাট-বাজার ইজারার বকেয়া টাকা আদায়ে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন সার্টিফিকেট অফিসার। উপজেলার ১০টি হাট-বাজারের ৯জন ইজারাদারের নামে পরোয়ানা জারি করা হযেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ই মার্চ ২০২৪ ইং তারিখে ৯জন ইজারাদারের নামে মামলা করা হয় এবং ২৩ এপ্রিল ২০২৪ তারিখে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারী করা হয়। পরোয়ানা জারীর দিন ৮ ফর্দের গ্রেফতারি পরোয়ানা ও একই আকারের আদেশের অনুলিপি প্রেরণ করে পরোয়ানা তামিল করে প্রতিবেদন প্রেরণের জন্য ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত পত্রে অনুরোধ করা হয়। তবে পরোয়ানা জারীর ১৩মে পর্যন্ত ২১দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ইজারাদাররা হলেন, উপজেলার পলাশকান্দা তহ বাজারের ইজারাপ্রাপ্ত শহীদ এগ্রো ফার্ম। যার বকেয়া ১ লক্ষ ২৮ হাজার ১শ টাকা। একই বাজারের একই ইজারাদারের নামে বরাদ্দ গো-হাটা ইজারার বকেয়া ৬ লক্ষ ৫২ হাজার ২শ ১৫ টাকা।
উপজেলার উচাখিলা বাজারের গো-হাটার ইজারাদার শফিউল আজমের কাছে বকেয়া ৩২ লক্ষ ৮৪ হাজার ৩শ ৬টাকা। সরিষা ইউনিয়ন কৃষি বাজারের ইজারাদার মো. জাকারিয়ার বকেয়া ২১ লক্ষ ৩৩ হাজার ৩শ ৩২ টাকা । লক্ষীগঞ্জ গো-হাটা বাজারের ইজারাদার খোকন মিয়ার কাছে ১৫ লক্ষ ১৮ হাজার ৭শ ৫০ টাকা। ধীতপুর দক্ষিণ বাজারের ইজারাদার মাজাহারুল ইসলামের কাছে বকেয়া ১২লক্ষ ৭৪ হাজার ৪শ ৫১ টাকা। সোহাগী বাজারের ইজারাদার আজিজুল হকের বকেয়া ৫লক্ষ ১৪ হাজার ১শ ৩০ টাকা। শাহগঞ্জ বাজারের ইজারাদার আবু বকর সিদ্দিকের বকেয়া ৪ লক্ষ ৯৯ হাজার ১শ ৪৩ টাকা। সূর্যের বাজারের ইজারাদার রফিকুল ইসলামের বকেয়া ২ লক্ষ ৮০ হাজার ৬শ ৬২ টাকা এবং মধুপুর গো-হাটা বাজারের ইজারাদার শাহজাহান ফকিরের কাছে বকেয়া ১লক্ষ ৩৬ হাজার ৪শ ৫০ টাকা।
ইজারার সর্বমোট ১কোটি ৪ লক্ষ ২১হাজার ৫শ ৩৯ টাকা আদায়ে সচেষ্ট উপজেলা প্রশাসন ।
এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ,আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স বকেয়া আদায়ে সার্টিফিকেট মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)