শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে রেড ক্রিসেন্ট সোসাইটির ওরিয়েন্টেশন কর্মশালা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে রেড ক্রিসেন্ট সোসাইটির ওরিয়েন্টেশন কর্মশালা
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে রেড ক্রিসেন্ট সোসাইটির ওরিয়েন্টেশন কর্মশালা

---
ষ্টাফ রিপোর্টার :: (১৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২০মিঃ) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের আয়োজনে সোসাইটির আজীবন সদস্যদের রেড ক্রস রেড ক্রিসেন্ট বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা ১৩ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়৷
ওরিয়েন্টেশন কর্মশালার উদ্ভোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ইউনিটের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷
বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ইউনিট এফেয়ার্স বিভাগের পরিচালক মোঃ নুর ইসলাম খান অসি, ও ওরিয়েন্টেশন কর্মশালার প্রধান সমন্বয়কারী উপ-পরিচালক (প্রশিক্ষণ) মোঃ জিয়াউল আহসান৷
ওরিয়েন্টেশন কর্মশালা উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন রাঙামাটি জেলা ইউনিটের সদস্য রেজাউল করিম রেজার৷

ওরিয়েন্টেশন কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা ইউনিটের সাধারন সম্পাদক এম. জিসান বখতেয়ার উদ্দিন৷
ওরিয়েন্টেশন কর্মশালায় আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক নীতিমালা, প্রতিষ্ঠা, কাঠামো, কার্যক্রমসহ দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাথমিক চিকিত্‍সার ভুমিকা ও আজীবন সদস্য এবং সদস্যদের দায়িত্ব কর্তব্য বিষয়ে আলোকপাত হয়৷
---
দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ গ্রহন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি জেলা ইউনিটের আজীবন সদস্য এম.জিসান বখতেয়ার উদ্দিন, শেখ মোঃ আবুল কালাম, উদয় জয় চাকমা, নির্মল বড়ুয়া মিলন, নুরুল আবছার, মনোয়ারা বেগম, ইন্টু মনি চাকমা, মোহিতা দেওয়ান, রেজিয়া বেগম, মোঃ কামাল উদ্দিন, খোরশেদ আলম খোকন, এডভোকেট সুস্মিতা চাকমা, মোঃ সালাহ উদ্দিন আবু, রেজাউল করিম রেজা, মোঃ জসিম উদ্দিন তালুকদার, মনোয়ারা আক্তার জাহান, মোঃ রকিবুল হাসান ভুঁইয়া, নিশীত বরন তালুকদার, নুর মোহাম্মদ কাজল, জামাল উদ্দিন, উদয়ন বড়ুয়া, বেগম নুর জাহান, মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুজ্জামান মহসিন,মোঃ আব্দুল গফুর, আকবর হোসেন, মোঃ আব্দুল্লা আল মামুন, মোঃ শাহ আলম, মোঃ ফারুক আহমেদ, নাইউ প্রু মারমা, শহিদুল ইসলাম, মোঃ জিয়া, ডাঃ গঙ্গা মানিক চাকমা, তরুন মনি চাকমা, এডভোকেট পারভিন আক্তার, মোঃ রবিউল আলম, সুজন বড়ুয়া, মোঃ সোলায়মান, জ্ঞান তালুকদার, মোঃ জসিম উদ্দিন, মোঃ জামিল মোস্তফা ও খুশি নাহার৷
---
ওরিয়েন্টেশন কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে স্থালে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য আজীবন সদস্য ৪ জনকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির বার্ষিক প্রতিবেদন বই উপহার দেওয়া হয়৷
ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রাঙামাটি জেলা ইউনিটের রেভেল অফিসার নাসরিন আক্তার ও ডেপুটি যুব সদস্য রাকিব উদ্দিন ও সুমনা ফেরদৌসী ৷

ওরিয়েন্টেশন কর্মশালার প্রধান সমন্বয়কারী উপ-পরিচালক (প্রশিক্ষণ) মোঃ জিয়াউল আহসান বলেন এই কর্মসূচি আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারী তারিখ পর্যন্ত চলবে।





আর্কাইভ