শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে বন্যার পানিতে ২ শতাধিক পুকুর ডুবে ভেসে গেছে প্রায় সাড়ে তিন কোটি টাকার মাছ
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে বন্যার পানিতে ২ শতাধিক পুকুর ডুবে ভেসে গেছে প্রায় সাড়ে তিন কোটি টাকার মাছ
সোমবার ● ২৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বন্যার পানিতে ২ শতাধিক পুকুর ডুবে ভেসে গেছে প্রায় সাড়ে তিন কোটি টাকার মাছ

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রবল বর্ষণ ও ঢলের পানিতে ২ শতাধিক পুকুর ডুবে প্রায় সাড়ে তিন কোটি টাকার মাছ ভেসে গেছে। পুকুরগুলোর মাছ ভেসে যাওয়ায় মৎস্যচাষিরা চরম হতাশ হয়ে পড়েছেন। অনেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে সরকারী বা বেসরকারী পুকুর লীজ নিয়ে মৎস্য চাষ শুরু করেছিলেন। কিন্তু বন্যার করালগ্রাস চুড়মাড় করে দিয়েছে তাদের সেই স্বপ্ন।
জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নে সরকারী বেসরকারী প্রায় ৩১ শতাধিক পুকুর রয়েছে। অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে উপজেলা প্রশাসনের নিকট থেকে বিধি মোতাবেক দরপত্র দাখিলের মাধ্যমে সরকারী খাস পুকুর মাছ চাষের জন্য লীজ গ্রহন করেন। এ ছাড়াও অনেক কৃষক কৃষি ফসলে বছরের পর বছর লোকসানের শিকার হয়ে মাছ চাষের জন্য নিজ জমিতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেছেন। কিন্তু এবারের বন্যা তাদের পুকুর ডুবে চাষকৃত মাছ ভেসে যাওয়ায় ব্যাপক লোকসানের শিকার হয়েছেন। গত সপ্তাহে আকষ্মিকভাবে আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রায় ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পানির গতিবেগ বেড়ে যাওয়ায় আত্রাইয়ে তিনটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। বন্যার এ পানিতে ডুবে যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক পুকুর। ভেসে যায় মৎস্যচাষিদের প্রায় সাড়ে তিন কোটি টাকার মাছ। ফলে হতাশ হয়ে পড়েন তারা। অনেকে বিভিন্ন অর্থলগ্নী প্রতিষ্টান থেকে ঋণ নিয়ে আবার অনেকে দাদনের উপর উচ্চ সুদ শর্তে টাকা নিয়ে এ মাছ চাষ করছিলেন। তারা এখন ঋণের টাকা পরিশোধ করা নিয়ে হতাশায় ভুগছেন।
উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আসাদুজ্জামান ট্রপি, আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা গ্রামের শহিদুল ইসলাম, পাঁচুপুর গ্রামের মোস্তা, শামসুর রহমান ও ভূষণচন্দ্র হাওলাদার বলেন, আমরা বুকভরা আশা নিয়ে আমাদের পুকুরগুলোতে মাছ চাষ করেছিলাম। বন্যার পানিতে পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ায় আমাদের সব আশা চুড়মাড় হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন, ক্ষতিগ্রস্থ মাছ চাষিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ তালিকা উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। হয়ত বা তারা কিছু প্রণোদনা পেতে পারেন।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)