শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » মরে ভেসে উঠলো পুকুরের মাছ : দিশেহারা চাষিরা
প্রথম পাতা » কৃষি » মরে ভেসে উঠলো পুকুরের মাছ : দিশেহারা চাষিরা
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মরে ভেসে উঠলো পুকুরের মাছ : দিশেহারা চাষিরা

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন এলাকায় পুকুরের মাছ অজ্ঞাত রোগে মরে ভেসে উঠছে। পুকুরে চাষকৃত মাছ মরে যাওয়ায় মাছ চাষিদের মাথায় হাত পড়েছে। একদিকে বন্যায় পুকুর ডুবে মাছ ভেসে যাওয়া অপরদিকে পুকুরে মাছ মরে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মাছ চাষিরা।
জানা যায়, উপজেলার শাহাগোলা এলাকার বেশ কিছু পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে মাছচাষিরা হতাশ হয়ে পড়েন। এসব মাছ চাষিদের অনেকেই অন্যের পুকুর লীজ নিয়ে মাছচাষ করছেন। এমনিতেই এবারের বন্যায় অনেকের পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ায় তারা চরম লোকসানের শিকার হন। এদিকে হঠাৎ করে পুকুরে অজ্ঞাত রোগে মাছ মরে যাওয়ায় তারা আরও বিপাকে পড়েন। সরে জমিন ঘুরে দেখা গেছে, উপজেলার শাহাগোলা গ্রামের আব্দুল মতিন, মজনু সরদার, সালমান সোহেল, আবু বক্কর ছিদ্দিক ও আনিছুর রহমান জান্টুসহ অনেকের পুকুরে মাছ মরে ভেসে উঠছে। তারা জানেন না কি রোগে মাছ মারা যাচ্ছে। ফলে এর প্রতিকারে কার্যকর কোন ওষুধও প্রয়োগ করতে পারছেন না।
মাছচাষি সালমান সোহেল বলেন, আমি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে মাছচাষ শুরু করি। যেহেতু নিজের পুকুর নেই তাই অন্যের পুকুর লীজ নিয়ে মাছচাষ শুরু করি। হঠাৎ পুকুরে মাছ মরে ভেসে উঠতে শুরু করে। আশপাশের লোকজনের নিকট জানতে পারি আরও অনেকের পুকুরেই এভাবে মাছ মরে ভেসে উঠছে। পুকুরে আকষ্কিকভাবে মাছ মরে যাওায় আর্থিক স্বাবলম্বীতো দূরের কথা পুঁজি ধরে রাখতে পারবো কি না তা নিয়ে শঙ্কিত রয়েছি।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশচন্দ্র দেবনাথ বলেন, শাহাগোলাতে এভাবে মাছ মরে যাচ্ছে তা আমাকে কেউ জানায়নি। বন্যা পরবর্তী সময়ে এভাবে পুকুরে মাছ মরতেই পারে। যেহেতু বাইরের অনেক নোংরা পানি পুকুরে ঢুকে যায়। যা মাছের জন্য উপযোগী নয়। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই এর জন্য প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করলে আর মাছ মরবে না।





আর্কাইভ