শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্প বন্ধের মুখে : ঠিকাদারী প্রতিষ্ঠানের দুর্নীতি
প্রথম পাতা » প্রধান সংবাদ » মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্প বন্ধের মুখে : ঠিকাদারী প্রতিষ্ঠানের দুর্নীতি
রবিবার ● ২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্প বন্ধের মুখে : ঠিকাদারী প্রতিষ্ঠানের দুর্নীতি

ছবি : সংবাদ সংক্রান্তরুকুনুজ্জামান বাবুল,পার্বতীপুর প্রতিনিধি :: মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীেরতে (পাথর খনি) শ্রমিক আন্দোলন তুঙ্গে : সমাধান আশু প্রয়োজন
শাহাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীতে শ্রমিকদের আন্দোলন তুঙ্গে উঠছে।

মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের ৩ মাসের বেতনভাতা ও ঈদ বোনাস না দেয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের ৮ শতাধিক শ্রমিক ৩১জুলাই খনিগেটের সামনে অবস্থান কর্মসূচী পালন করে।। এসময় শ্রমিকদের শ্লোগানে শ্লোগানে খনি এলাকা প্রকম্পিত হয়ে উঠে। খনির চারিদিকে লোকজন আতংকে ছুটাছুটি করতে থাকে। এদিকে শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে আন্দোলন দমানোর জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান জেটিসির লোকজন শ্রমিকদের ভয়ভীতি ও মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে।

শ্রমিক আমিনুল, সুলতান ও রফিকুল বলেন. আন্দোলন দমানোর জন্য জেটিসি কতৃপক্ষ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর হায়দারকে ৮দিন পুর্বে সিকিউরিটি ইনচার্জ পদে নিয়োগ দেয়। তিনি শ্রমিকদের ভয়ভীতি দেখাচ্ছে। এতে এলাকার পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠেছে। শ্রমিক নেতা খোরশেদ আলম বলেন, করোনার সময় জিটিসি বেতন বোনাস না দিয়ে ৮শতাধিক শ্রমিককে ছুটিতে পাঠায়। বেতন ভাতা ও ঈদ বোনাস না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। শ্রমিকদের পরিবার না খেয়ে দিনাতিপাত করছে যা খুবই দুঃখজনক। তিনি আরো বলেন করোনাকালে বেতনভাতা পরিশোধের জন্য সরকারী ঘোষনা থাকার শর্তেও তারা আমাদের পাওনা পরিশোধ করছে না। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন বেতন ভাতার টাকা ঠিকাদারী প্রতিষ্ঠান জেটিসি আতœসাৎ করার পায়তারা করছে।

জেটিসি পাথর উত্তোলনের জন্য পেট্রোবাংলার একটি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান। এলাকার রাজনেতিক ব্যক্তি ও সচেতন মানুষ নানা প্রশ্ন করছে ভাল প্রতিষ্ঠান কাজ না পেয়ে নাম সর্বস্ব প্রতিষ্ঠান কিভাবে দেশের একমাত্র কঠিন শিলা খনির পাথর উত্তোলনের কাজ পেল। এ প্রতিষ্ঠান কাজ পাওয়ার পর থেকে মধ্যপাড়া পাথর খনি মুখ থুবড়ে পড়েছে। পাথর উত্তোলনে আজও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান জেটিসি। শ্রমিকদের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধ না করায় খনির এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মতামত জানার জন্য জেটিসির প্রধান কাজী সিরাজুল ইসলাম এর সাথে বারবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সচেতন মহলের মতামত - মধ্যপাড়া কঠিন শিলা খনির উৎপাদন, রক্ষনাবেক্ষণ ও পরিচালন ঠিকাদার জিটিসি’র সাথে শুরু থেকেই বিভিন্ন বিষয় নিয়ে খনি কর্তৃপক্ষের মতবিরোধ লেগেই আছে। ৬ বছরে ৯২ লাখ টন পাথর উৎপাদন লক্ষমাত্রার বিপরীতে উৎপাদন করেছে মাত্র ৩৮ লাখ টন। অদক্ষ এই ঠিকাদার পাথর উত্তোলন করতে গিয়ে ড্রিলিং, ব্লাস্টিং, ক্র্যাশিং ও সর্টিং করার সময় ৭-৮ শতাংশ ০-৫ (শুন্য থেকে ৫ মিলিমিটার) মিলিমিটার আকারের ডাস্ট স্থলে ১৩-১৪ শতাংশ ডাস্ট বাহির করে। করোনাকালের আগে প্রতিদিন গড়ে ৫ হাজার টন পাথর উত্তোলন করা হয়। এই পরিমাণ পাথর উত্তোলন করতে গিয়ে ৬৫০-৭০০ টন ডাস্ট বাহির হয়। অথচ ৭-৮ শতাংশ হলে ডাস্ট বাহির হতো ৩০০-৪০০ টন। প্রতিটন ডাস্ট বিক্রিমুল্য ১০.০ ডালার আর প্রতিটন পাথরের গড় বিক্রি মুল্য ৩১.৪০ ডলার। এতে করে খনির বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়। স্পেয়ার পার্স খাতে ৬ বছরের জন্য বরাদ্দ ১২ মিলিয়ন ডলার। কিন্তু জিটিসি নানা তালবাহানা করে ১৯ মাসে সাড়ে ১১ মিলিয়ন ডলারের বেশী খরচ করে ফেলে এবং পরে অতিরিক্ত ১৫ মিলিয়ন ডলার দাবি করে। খনির শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ না দিয়ে এ খাতের বরাদ্দ অর্থও দাবি করে।

পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক বলেন শ্রমিকরা বেতন ভাতা না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছে। তাদের বকেয়া বেতন ভাতা প্রদান করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান জেটিসির কর্মকর্তারদের সাথে যোগাযোগ অব্যাহত আছে। দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, শ্রমিক আন্দোলনের বিষয়টি সমাধানের জন্য উর্দ্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ অচলাবস্থার সমাধান করা না হলে যে কোন সময় এ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যেতে পারে। উর্দ্ধতন কতৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের দাবী এলাকার সচেতন মহলের।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)