রবিবার ● ২ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মিরসরাইতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের কাটাছরা এলাকায় পানিতে পড়ে ২ কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলো তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও তাসফীন আক্তার মারিয়া (৬)। তরা একে অপরের চাচাতো জেঠাতো বোন ও সমবয়সি খেলার সাথী।
আজ রবিবার ২ আগষ্ট দুপুর সাড়ে ১২ টায় বাড়ির পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে গিয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকার সিদ্দিকুর রহমান মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটেছে। ওই বাড়ির বাসিন্দা শাজাহাজান খান সাবের কন্যা তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও একই বাড়ির তার ছোট ভাই মোশারফ হোসেন সুমন কন্যা তাসফিয়া আক্তার মারিয়া (৬) দুপুরে গোসল করার জন্য পরিবারের সংস্যদের অগোছরে পুকুরে নামে। গোসল করার কোন এক মুহূর্তে তারা পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের না দেখতে পেরে খোজাখুজি করার পর পানিতে তাদের মৃত দেহ দেখতে পায়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করলেও ততোক্ষনে অনেক দেরি হয়ে যায়।
অবুজ দুই শিশুর মৃত্যুতে বাড়ি জুড়ে ছলছে শোকের মাতম। বার বার মূর্চা যাচ্ছে তাদের পিতা-মাতা। তাদের আর্তচিৎকারে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।অবুজ মায়া মাখা দুই কন্যা সন্তানের মৃত্যুর শোকে সামিল হয়েছেন আশপাশের শতশত লোকজন। কথা বলতে গিয়ে তাদের অনেকের গলা ভারি হয়ে আসে চোখে গড়িয়ে পড়ে নিরব অস্রু জল।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার