মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
রামগড়ে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ড মাস্টার পাড়ায় মোহাম্মদ বাদল মিয়ার বড় ছেলে রুবেল (২৮) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল সোমবার (৩ আগস্ট) রাত ১১ টার দিকে নিজ বাড়ির পেছনে গলায় ফাঁস দেয় রুবেল। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, গতকাল সোমবার স্ত্রী ও সন্তানদের নিয়ে তৈচালা শশুর বাড়িতে ঈদের দাওয়াতে বেড়াতে যায় রুবেল।
সেখানে পারিবারিক কলহ ও ছোট শালীর বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে ছোট শালির জামাই মোঃ হানিফ পাটোয়ারীর সাথে কথা কাটাকাটি হয়, এ নিয়ে রাতেই রুবেল নিজ বাড়িতে চলে এসে বাড়ির পেছনে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রামগড় থানার ওসি মো. শামসুজ্জামান জানান, পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১