শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঢাকা » দেশে আইনের শাসন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড একসাথে চলতে পারে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » দেশে আইনের শাসন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড একসাথে চলতে পারে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে আইনের শাসন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড একসাথে চলতে পারে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঈদ পরবর্তী কেন্দ্রীয় কমিটির অনলাইনে মিটিং এ গৃহীত প্রস্তাবে বলা হয় সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া ‘এনকাউন্টার’ ‘ক্রসফায়ার’ বা বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অবকাশ নেই। কারণ দীর্ঘদিন ধরে পুলিশসহ রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহ অলিখিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একধরনের দায়মুক্তির সুবিধা ভোগ করছে। সে কারণে সরকারের শক্ত রাজনৈতিক সদিচ্ছা ব্যতিরেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে দেশবাসী গভীর সংশয়ে রয়েছে। প্রস্তাবে বলা হয় আইনের শাসন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড একসাথে চলতে পারে না। প্রস্তাবে বলা হয় অধিকাংশ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বার্থে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যদের ব্যবসায়ীক লেনদেনের সম্পর্কের কথা জানা যায়, যা গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাসমূহের রিপোর্টেই বেরিয়ে আসে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার আসামী টেকনাফ থানার প্রত্যাহৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে এইরকম ব্যবসায়ীক স্বার্থে অনেকগুলো বিচারবহির্ভূত হত্যার গুরুতর অভিযোগ রয়েছে।

অনলাইন মিটিং এর প্রস্তাবে টেকনাফে পুলিশের গুলিতে নিহত অব. সেনা কর্মকর্তা সিনহা রশিদ খানের হত্যার সাথে যুক্তদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একই সাথে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এই পর্যন্ত সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দ্রুত ও বিশ্বাসযোগ্য তদন্ত ও দোষীদের আইনানুগ শাস্তি প্রদানের আহ্বান জানানো হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এই ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার, মাহমুদ হোসেন, শাহাদাৎ হোসেন খোকন, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, নির্মল বড়ুয়া মিলন ও অরবিন্দু বেপারী প্রমুখ।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে এবারও কোরবানির চামড়ার উপযুক্ত দাম না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং এজন্য সরকারের ভুলনীতি ও চামড়া সিণ্ডিকেটকে দায়ী করা হয়। প্রস্তাবে বলা হয় চামড়ার দাম নিয়ে এই নৈরাজ্যের কারণে চামড়া পাচার হয়ে যাওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। বলা হয় আন্তর্জাতিক বাজারে চামড়াজাত পণ্যের বর্ধিত বাজার থাকার পরও যথাসময়ে উপযুক্ত পদক্ষেপ না নিতে পারায় দেশ চামড়াজাত পণ্য রফতানীর সুযোগও হাতছাড়া করছে।

সভার শুরুতে গতকাল নেত্রকোনার হাওড়ে ট্রলার ডুবে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু, বন্যা, সড়ক দুর্ঘটনা ও করোনা মহামারীতে এই সময়কালে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারসমূহকে সমবেদনা জানানো হয়।

সভায় নির্বাচন কমিশনে প্রদত্ত পার্টির বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব ও মহামারীর সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)