শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় বন বিভাগের উদাসীনতায় দিন দিন বেহাত হচ্ছে বনভুমি
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় বন বিভাগের উদাসীনতায় দিন দিন বেহাত হচ্ছে বনভুমি
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় বন বিভাগের উদাসীনতায় দিন দিন বেহাত হচ্ছে বনভুমি

ছবি : সংবাদ সংক্রান্তপলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের উদাসীনতায় দিন দিন বেহাত হচ্ছে বনভূমি ও সৃজিত সামাজিক বনায়ন। স্থানীয় প্রভাবশালী মহল অসাধু বন কর্মকর্তাদের ম্যানেজ করে বনভুমির জায়গার উপর একের পর অবৈধ স্থাপনা নির্মাণ করে চলেছে। রাত-দিন পাহাড় কেটে, বনাঞ্চল ধ্বংস করে বিরানভুমিতে পরিণত করলেও বন বিভাগের টনক নড়ছে না। এতে আগামী কয়েক বছরের মধ্যে পরিবেশের মারাত্মক বিপর্যয়ের পাশাপাশি বনভুমির অস্থিত্ব থাকবে না এমনটি মনে করছে স্থানীয় সচেতন মহল।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন সদর বিটের মাছকারিয়া এলাকায় সৃজিত আগর বাগান ও আকাশমনি গাছের সামাজিক বনায়নের এক একর জমি দখল করে ভূমিদস্যুরা বেশ কয়েকটি স্থায়ী স্থাপনা নির্মাণ করেছে।
এ ব্যাপারে সামাজিক বনায়নের উপকারভোগী ও রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন বলেন, উখিয়া রেঞ্জের মাছকারিয়া এলাকায় সামাজিক বনায়ন করার জন্য স্থানীয় বেলাল উদ্দিনকে বন বিভাগ এক একর জায়গা বরাদ্দ দেন। দীর্ঘ প্রায় দশ বছর উক্ত জায়গায় আগর ও আকাশমনি গাছ রোপন করে বাগানটি পরিচর্যা করে আসছিলেন।
সম্প্রতি মাছকারিয়া এলাকার কিছু ভূমিদস্যু উক্ত জায়াগার লোলুপদৃষ্টি পড়ে। জাফর আলম, ছৈয়দ আলম ও শাহ আলম নামে কয়েকজন বন খেকো অবৈধ স্থাপনা নির্মাণ করে। বিষয়টি বন বিভাগকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেয়নি।
জালিয়াপালং বনবিটে ২০১২-২০১২সালে সৃজিত ৭৫ একর সামাজিক বনায়নের সদস্য ফজল আহমদ বলেন, আবদুর রহমান বদি’র স্কুলের পশ্চিমে চাককাটা নামক স্থানে সনে সৃজিত সামাজিক বনায়ন ধ্বংস করে পাকা দালান তৈরি করছে নুরুল ইসলাম। ভিলেজার আহমদ উল্লাহর বাড়ির কবির আহমদের ছেলে পুতিন্যা তৈরি করেছে সেমি পাকা ঘর। একই ভাবে কালাচাইন্দারখলা মৃত নুর মাঝির স্ত্রী মনজাহারু তৈরি করেছে সেমি পাকা ঘর।
একাধিকবার সামাজিক বনায়ন থেকে রাতের আধাঁরে কেটে নেয়ার সময় গাছবাহী গাড়ী আটক করে বিট কর্মকর্তাকে হস্তান্তর করা হলেও কোন ধরনের আইনী পদক্ষেপ নেয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, গত ২০১৭ সালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে সবুজে বেষ্টিত উখিয়া এখন বিরানভুমিতে পরিণত হয়েছে। যত সামান্য বনভুমি থাকলেও তা দিন দিন ধ্বংস হচ্ছে।
অভিযুক্তদের সাথে তাদের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় উখিয়া সদর বিট কর্মকতা বজলুল রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সামাজিক বনায়নের উপকারভোগীদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনা স্থল পরিদর্শন করেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জালিয়াপালংয়ের অতিরিক্ত দায়িত্বরত বিট কর্মকর্তা মো: আরজু মিয়া বলেন, জনবল সংকটের কারণে সরকারি বিশাল বনভুমি কিংবা সামাজিক বনায়ন রক্ষা করা সম্ভব হচ্ছে না। স্থানীয়দের সহযোগিতা পেলে বন রক্ষার পাশাপাশি আইনী পদক্ষেপ নেয়া সহজ হবে বলে তিনি জানান।
কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির সাথে যোগাযোগ করা হলে তিনি ভার্চ্যুয়াল মিটিংয়ে ব্যস্ততা দেখিয়ে কোন কথা বলেননি।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)