শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » সৌখিন কবুতর প্রেমী মুয়াজ্জিন শরিফুল ইসলাম
প্রথম পাতা » নওগাঁ » সৌখিন কবুতর প্রেমী মুয়াজ্জিন শরিফুল ইসলাম
বুধবার ● ১২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌখিন কবুতর প্রেমী মুয়াজ্জিন শরিফুল ইসলাম

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: শান্তির প্রতীক কবুতর। বর্তমানে অনেকেই বাণিজ্যিকভাবে কবুতর প্রতিপালন করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন। আবার কেউ কেউ শখের বশে কবুতর পালন করে থাকেন। এমনই একজন নওগাঁর আত্রাইয়ে কবুতর প্রতিপালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সৌখিন কবুতর প্রেমী এক মসজিদের মুয়াজ্জিন শরিফুল ইসলাম। তিনি ৫ ওয়াক্ত আযান ও নামাজের পর অবসর সময় পার করতে এবং বাড়তি আয় করে স্বাবলম্বী হতে গড়ে তুলেছেন দেশী-বিদেশী বাহারী রকমারি কবুতরের ফারাম। কবুতর তার খুব প্রিয়, তাই তার কবুতর প্রীতিতে বিড়ল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
জানা যায়, উপজেলার মালিপুকুর জামে মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. শরিফুল ইসলাম। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের চকদৌলত গ্রামের মোবারক আলীর ছেলে। প্রায় বছর দেড়েক আগে তিনি এ মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মে যোগদান করেন। ৫ ওয়াক্ত নামাজের আযান ও নামাজের পর অবসর সময় অতিবাহিত করতে অনেকটা সখ করেই প্রথমে কয়েকটি কবুতর কিনে পালতে শুরু করেন। কিন্তু পরবর্তীতে কবুতরের প্রতি তার আসক্ততা বেড়ে যায়। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেশী-বিদেশী রকমারী কবুতর সংগ্র শুরু করেন। এক পর্যায় গড়ে তুলেন দেশী-বিদেশী কবুতর ফারাম। বর্তমানে তার ফারামে সিরাজী, মক্কী, লাটকা, ময়ূরী, গীরিবাজ, বোখারাসহ দেশি-বিদেশী প্রায় ১০০ জোড়া কবুতর রয়েছে। মূল্যবান এসব কবুতর তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছেন।
মুয়াজ্জিন ক্বারী শরিফুল ইসলাম জানান, কবুতরের প্রতি আমার অগাধ ভালবাসা জন্মেছে। কবুতর প্রতিপালন করে একদিকে আমার সময় কাটে, অপর দিকে আর্থিক আয়ও হয়। আমার খামারে যেসব কবুতর রয়েছে তার সবগুলোই দর্শনীয় এবং উচ্চ মূল্যের। বর্তমান বাজারে সিরাজী ২৫০০ টাকা জোড়া, মক্কী ২৫০০ টাকা জোড়া, লাটকা, ২০০০ টাকা জোড়া ময়ূরী ২২০০ টাকা জোড়া, গীরিবাজ ইন্ডিয়ান ১২০০ টাকা জোড়া, গীরিবাজ দুবাই ১৭০০ টাকা জোড়া, এবং বোখারা ৩০০০ টাকা জোড়া ক্রয় বিক্রয় হয়। আমার এ কবুতর ফারাম থেকে প্রতি মাসে ৫ থেকে ৭ হাজার টাকা বাড়তি আয় হয়।
মসজিদের সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমাদের মুয়াজ্জিন সাহেব খুব কর্মপরায়ন। আমরা মসজিদ থেকে যে হাদিয়া দেই তা অপ্রতুল। এর সাথে তিনি কবুতর ফারাম করে বাড়তি আয় করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। এটা সকলের জন্যই দিকনির্দেশনা মূলক। সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ ইমামতি ও মুয়াজ্জিনীর পাশাপাশি অন্য কোন পেশায় সম্পৃক্ত হতে পারলে তারাও সমাজে স্বাবলম্বী হতে পারবেন।





আর্কাইভ