শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় মনগড়া গ্যাসের দাম নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় মনগড়া গ্যাসের দাম নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা
বুধবার ● ১২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় মনগড়া গ্যাসের দাম নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা

ছবি : সংবাদ সংক্রান্তপলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ না থাকায় ইচ্ছামতো এলপি গ্যাসের মূল্য আদায় করছে অসাধু ব্যবসায়ীরা। এমনিতে রোহিঙ্গা আসার পর থেকে ভাড়াসহ নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুণ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে গত ২১ জুলাই থেকে কার্যকর করার জন্য প্রতিটি সাড়ে ১২ কেজি/লিটারের এলপি গ্যাস সিলিন্ডারের সর্বোচ্চ খুঁচরা মূল্য ৬শ টাকা নির্ধারণ করে দিলেও অসাধু ব্যবসায়ীরা ১ হাজার টাকা পর্যন্তÍ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
কেউ এর বেশি মূল্য আদায় করা হলেও জাতীয় ভোক্তা অধিকার আইন অনুযায়ী জরুরী সেবা নম্বর ৯৯৯ তে অভিযোগ করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে তা আইনত দ-নীয় অপরাধের কথাও বলা হয়েছে।
এদিকে বাড়তি মূল্যে গ্যাস বিক্রি করলেও বেসরকারি এলপিজি পরিবেশকরা খুচরা বিক্রেতাদের বিক্রি মূল্যের রশিদ দেন না। ফলে দাম বৃদ্ধি নিয়ে ভোক্তাদের মনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।
আবদুল আজিজ আজাদ নামে একজন বলেনছেন, গ্যাস সিলিন্ডার এর মুল্য যে কমে গেছে সেটা আমরা কেউ জানতাম না। আগে ১১০০ শত টাকায় কিনতাম। এখন ১০০০ টাকায় কিনছি।
উখিয়ার জসিম উদ্দিন চৌধুরী নামে একজন ভোক্তা জানিয়েছেন, উখিয়ার প্রেস ক্লাবের সামনের দোকান থেকে তিনি ৮০০ টাকায় গ্যাস কিনেছেন। তিনি জানতে চাইলে দোকানদারের বরাত দিয়ে সরকারি নির্দেশনা পাননি বলে জানায়।
সোনারপাড়া এলাকার ভোক্তা আবদুল হামিদ খান বলেন, স্কুল রোডের মেসার্স জামান ট্রেডার্স থেকে ৮৫০ গ্যাস কিনেছি। সরকারি মূল্যের কথা বললে কেউ কেউ অশালীন আচরণ করছে বলেও তিনি জানায়। খোরশেদ আলম নামে অপর এক ভোক্তা বলেন, কোটবাজার স্টেশন থেকে ৮০০টাকায় ওমেরা গ্যাস কিনেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সোনারপাড়া বাজারের গ্যাসের ডিলার মো. দিদার বলেন, সরকারের নির্ধারিত মূল্য তালিকাটি পেয়েছি। তবে কার্যকর করা সম্ভব হচ্ছে না। কারণ বোতল প্রতি খরচ হচ্ছে ৬৮০ টাকা। যা পাইকারী ৭২০টাকায় এবং খুঁচরা ৭৫০টাকায় বিক্রি করা ছাড়া উপায় নাই।
তিনি এও বলেন, কক্সবাজার এলপিজি সমিতি থেকে ৮০০টাকায় বিক্রির নির্দেশনা রয়েছে। তবে উখিয়ায় এ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
একই ধরনের কথা বলেন কোটবাজারের এন.এম গ্যাস ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মো: ইসমাইল। তিনি জানান এটা শুধুমাত্র সরকারি এলপি গ্যাসের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে। তিনি বসুন্ধরা এবং জেএমআই গ্যাসের ডিলার।
এক প্রশ্নের জবাবে কয়েকজন পরিবেশক বলেন, খুচরা বিক্রেতারা বিক্রয় রশিদ চায় না, তাই দেওয়াও হয় না।
এ বিষয়ে কথা বলতে উখিয়া গ্যাস বিক্রেতা সমিতির আহবায়ক ইসহাক ট্রেডার্সের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, গ্যাসের মূল্য নির্ধারণ সংক্রান্ত বিষয়টি জেনেছি। তবে এ সংক্রান্ত অফিসিয়ালি কোন চিঠি এখনো পায়নি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
কনজুম্যার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উখিয়ার সভাপতি আবুল কাশেম বলেন, বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখার সরকারি নির্দেশনা থাকলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। ওজনে কম দেওয়া এবং টুইনিং (বোতলে হাওয়া ভরা) করার অভিযোগ রয়েছে মাঠ পর্যায়ের বিক্রেতাদের বিরুদ্ধে। বাজার নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ তেমন নেই বললেই চলে। ফলে ঠকছেন গ্রাহকরা। লাভবান হচ্ছেন উৎপাদক ও মধ্যস্বত্বভোগীরা।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)