শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মটর সাইকেল রেস করতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত
প্রথম পাতা » খুলনা বিভাগ » মটর সাইকেল রেস করতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মটর সাইকেল রেস করতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে মটর সা্ইকেল রেস করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় সোহেল মুন্সি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সোহেল বারইখালী গ্রামের সেকান্দার মুন্সির ছেলে।
ঘটনার দিন রাত ৯টার দিকে সে মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায়। গুরুতর জখম অবস্থায় খুলনায় নেওয়া হলে সেখানে সে মারা যায়।
থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, দুই বন্ধু মোটরসাইকেল রেস করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। রেসে অংশ নেওয়া অপর জন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

চাচার বিরুদ্ধে ভাতিজীর জমি দখলের অভিযোগ
বাগেরহাট :: বাগেরহাটের মোল্লাহাটে চাচার বিরুদ্ধে ভাতিজির জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে। মোল্লাহাট উপজেলা সদরের বাজার সংলগ্ন মৃত শেখ রেজাউল করিমের মেয়ে ফাহমিনা করিম তার আপন চাচা শেখ ফয়জুল করিমের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।
ফাহমিনা করিম বলেন, আমার দাদা শেখ আব্দুল লতিফের চার বোন ও দুই ছেলে আমার বাবা শেখ রেজাউল করিম এবং চাচা শেখ ফয়জুল করিম পিন্টু। আমরা তিন বোন পেশাগত কারণে এলভকায় থাকি না। আমার বাবা মৃত্যুবরণ করার পর থেকে আমার চাচা আমাদের পৈত্রিক সম্পত্তি জোর দখল করে নেওয়ার চেষ্টা করে। আমাদের বিভিন্ন জমি দখল করে নেয়। আমরা নায্য পাওনা বুঝে পেতে ২০১৯ সালে বাগেরহাট আদালতে বাটোয়ারা মামলা করি(মামলা নং ৮৪/১৯)। এরপরে আমার চাচা শেখ ফয়জুল করিম পিন্টু বাজার সংলগ্ন ৩৭ শতক জমির উপর ভবন নির্মানের চেষ্টা করেন। পরবর্তীতে আমরা উচ্চ আদালতে আবেদন করলে চলতি বছরের ২৫ ফেব্রæয়ারী আদালত ওই জমিতে কোন প্রকার কাজ না করার জন্য ৬ মাসের নিষেদ্ধাজ্ঞা জারি করেন। এই নিষেধাজ্ঞা ২৫ আগস্ট পর্যন্ত বলবত ছিল। কিন্তু এর আগেই ১১ আগস্ট দেওয়া সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তি আদালতের অধীনে দেওয়া সকল প্রকার আদেশের সময়সীমা বর্ধিত করণের আদেশ দেন। যার ফলে আমাদের জমিতে দেওয়া নিষেধাজ্ঞা এখনও বলবত রয়েছে বলে দাবি করেন ফাহমিনা করিম। কিন্তু আমার চাচা একজন লোভী প্রকৃতির লোক হওয়ায় ২৬ আগস্ট থেকেই অতিরিক্ত শ্রমিক নিয়ে ওই ভবন নির্মান কাজ শুরু করেন। আমি আমার জমি রক্ষার স্বার্থে পুলিশের দারস্থ হয়েছি। আমার দাবি যতদিন পর্যন্ত আদালত স্বাভাবিক না হবে ততদিনের মধ্যে এই জমিতে কোন প্রকার কাজ করতে পারবেন না। আমার ন্যায্য পাওনা প্রাপ্তির জন্য এই নিষেধাজ্ঞা বলবত রাখার অনুরোধ করছি।
ফাহমিনা করিম আরও বলেন, মোল্লাহাট বাজার সংলগ্ন আমাদের ঐতিহ্যবাহী বাড়িতে প্রবেশের জন্য কোন রাস্তা না রেখেই আমাদের জমি দখল করে আমার চাচা ভবন নির্মান শুরু করেছেন। চাচাকে প্রবেশ পথের জন্য অনেক অনুরোধ করা হলেও তিনি কর্ণপাত করেননি। আমরা আমাদের জমি ফেরত চাই। এব্যাপারে অভিযুক্ত শেখ ফয়জুল করিম পিন্টুর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।
তবে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শেখ ফয়জুল করিম পিন্টুর স্ত্রী রেহেনা পারভীন বলেন, এই জায়গা আমাদের আমরা ভবন নির্মান করছি। ভবন নির্মান না করার জন্য ফাহমিনা করিম যে নিষেধাজ্ঞা নিয়েছিলেন তার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আমাদের ভবন নির্মানে আর কোন বাঁধা নেই।
মোল্লাহাট থানার ওসি মো. গোলাম কবির বলেন, ফাহমিনা করিমের পক্ষে সাবেক ভাইস চেয়ারম্যান মেজবা উদ্দিন সরদার একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি যাচাই বাচাইয়ের জন্য আমরা উভয় পক্ষকে ডেকেছি। তাদের সাথে কথা বলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ