শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় » পাট, পাটশিল্প ও পাটচাষী রক্ষায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাম জোট
প্রথম পাতা » জাতীয় » পাট, পাটশিল্প ও পাটচাষী রক্ষায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাম জোট
শনিবার ● ২৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাট, পাটশিল্প ও পাটচাষী রক্ষায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাম জোট

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: পাট, পাটশিল্প ও পাটচাষী রক্ষায় স্বাস্থ্যবিধি মনে দিনব্যাপী জাতীয় কনভেনশন আজ ২৯ আগষ্ট ২০২০ শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে ২নং মণি সিংহ সড়কস্থ মুক্তি ভবনের ৫ম তলায় মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কনভেনশনে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য রাখেন সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকী, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক।
দিনব্যাপী কনভেনশনে খুলনা, যশোর, সিরাজগঞ্জ, ডেমরা, নরসিংদী, চট্টগ্রামের পাটকল শ্রমিক নেতাসহ নানা শ্রেণি পেশার এবং বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ও ভার্চুয়ালি বক্তব্য রাখেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক কমরেড ফয়জুল হাকিম লালা। কনভেনশনে সংহতি জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, বিশিষ্ট সাংবাদিক আবু সাঈদ খান, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রাশেদ আল তিতুমীর। বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন, নারী আন্দোলনের নেত্রী বহ্নিশিখা জামালী, কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতা অধ্যাপক আব্দুর সাত্তার, বাম প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের নেতা মফিজুর রহমান লাল্টু, রাষ্ট্র চিন্তার এ্যাড, হাসনাত কাইয়ুম; পাটকল শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার আহ্বায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, সদস্য সচিব এম এ রশিদ, ইস্টার্ন জুট মিলস সিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খান, সদস্য কারামুক্ত ইস্টার্ন জুট মিলের শ্রমিক নেতা অলিয়ার রহমান ও প্লাটিনাম জুবলী জুট মিলস এর শ্রমিক নেতা নুরুল ইসলাম। জাতীয় জুট মিল (সাবেক কওমী জুট মিল) সিরাজগঞ্জ এর নেতা, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক শহীদুল ইসলাম, স্টার জুট মিলস খুলনার শ্রমিক নেতা আবুল হাশেম, চট্টগ্রাম আমিন জুট মিল সিবিএ-র সাংগঠকিন সম্পাদক সামছুল আলম, চট্টগ্রামের শ্রমিক নেতা মোশিউদ দৌলা, জেজেআই’র শ্রমিক নেতা শামশেদ আলম শমসের, যশোর বদলি শ্রমিক সংগ্রাম সমন্বয় কমিটি, খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক তালুকদার। সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন পাটকল সংগ্রাম পরিষদের নেতা লুৎফর রহমান, প্রগতিশীল প্রকৌশলী ও স্থপতি নেতা প্রকৌশলী নিমাই গাংগুলী, প্রোগ্রেসিভ ডক্টরস ফর পিপলস ফোরাম নেতা অধ্যাপক ডা, হারুন অর রশীদ, ক্ষেতমজুর নেতা এ্যাড. আনোয়ার হোসেন রেজা, গার্মেন্টস শ্রমিক নেতা এ্যাড. মন্টু ঘোষ, পাটকল রক্ষায় নাগকির পরিষদ খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিরাজগঞ্জের পাটকল রক্ষায় সম্মিলিতি নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ও নব কুমার কর্মকার, শ্রমিক আন্দোলনের ছাত্র-শ্রমিক-কৃষক-জনতা প্রতিনিধি রুহুল আমিন।
কনভেনশনে বক্তারা বলেন, করোনা মহামারিতে পুরো দেশের মানুষের জীবন ও জীবিকা যখন বিপন্ন, ঠিক সেই সময় রাষ্ট্রীয় খাতের ২৫টি পাটকল বন্ধ করে প্রায় ৫০ হাজার শ্রমিককে বেকার করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় পাটকল লোকসানের অজুহাত দেখিয়ে। কিন্তু কেন লোকসান, কাদের কারণে লোকসান, লোকসান কাটাতে কী কী উদ্যোগ নেয়া হয়েছিল? সে সব প্রশ্নের কোন উত্তর না দিয়ে সম্পূর্ণ গায়ের জোরে স্বেচ্ছাচারি কায়দায়, একতরফাভাবে বিনা ভোটের সরকার রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনা যখন দুনিয়াব্যাপী বাড়ছে, পাটের চাহিদা ও বাজার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাড়ছে তখন কাদের স্বার্থে রাষ্ট্রীয় পাটকল বন্ধ করা হচ্ছে। এটা কি দেশের স্বার্থে নাকি পাটখাত দেশে-বিদেশী পুঁজিপতিদের হাতে তুলে দেয়ার স্বার্থে?
বক্তাগণ আরও বলেন, পাটকল বন্ধ হলে শুধুমাত্র ৫০ হাজার পাটকল শ্রমিকরাই ক্ষতিগ্রস্থ হবে না, এর সাথে ৪০ লাখ পাটচাষী ও পাট চাষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ৪ কোটি মানুষও ক্ষতিগ্রস্থ হবে। ক্ষতিগ্রস্থ হবে দেশের জাতীয় অর্থনীতি। পাট বাংলাদেশের একটি স্থায়ী শিল্পের ভিত্তি রচনা করেছিল, যার কাঁচামাল দেশে উৎপাদিত হয়। দেশের চাহিদা পূরণ করে যা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। সেই শিল্প ও শ্রমিক-কৃষকের স্বার্থে পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশপ্রেমিক সকল মানুষকে আন্দোলনে নেমে আসার আহ্বান জানান।
বক্তাগণ বলেন, পাট, পাটশিল্প ও পাটচাষী রক্ষায় রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পিপিপি বা লীজ নয় আধুনিকায়ন করে রাষ্ট্রীয় পাটকল চালু, দুর্নীতি, লুটপাট বন্ধ, জাতীয় নিন্মতম মজুরি নির্ধারণ, পাটখাত ধ্বংস ও দুর্নীতি লুটপাটে জড়িতদের শাস্তিসহ ৩ দফা দাবিতে বাম জোট ঘোষিত ৩ দফা দাবিতে নিন্মলিখিত কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি ঘোষণাকালে নেতৃবৃন্দ বলেন, ১ সেপ্টেম্বর মিল চালু করা, কলোনী ছাড়ার নির্দেশ প্রত্যাহার, ৬ সপ্তাহের বেতন, ঈদুল আজহার বোনাস ও এরিয়া বিল প্রদান ও বদলি শ্রমিক স্থায়ী করতে হবে। পাটকল রক্ষায় সকলের সমন্বয়ে সংগ্রাম কমিটি গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কর্মসূচি :
১। ১ সেপ্টেম্বর প্রত্যেক মিল গেইটে গেইট মিটিং ও সারাদেশে বিক্ষোভ সমাবেশ
২। ১৩ সেপ্টেম্বর প্রত্যেক জেলায় ও শিল্পাঞ্চলে অবস্থান ও সংহতি সমাবেশ
৩। ২৭ সেপ্টেম্বর পাট মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি এবং জেলায় জেলায় ডিসি অফিসের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
অক্টোবরের ১ম সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল।
এর পরেও দাবি মানা না হলে হরতাল/ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা করেন।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ