শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বরকলে বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান
প্রথম পাতা » কৃষি » বরকলে বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান
মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরকলে বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

---

ষ্টাফ রিপোর্টার :: (১৬ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ৯.৪৮ মিঃ) আওয়ামী লীগের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাঙামাটিপার্বত্য জেলার বরকল উপজেলার বিএনপি নেতা নূরে আলমের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন৷ এ উপলক্ষে মঙ্গলবার (১৬ফেব্রুয়ারী) ২নং বরকল ইউনিয়নের ৮নং কুরকুটিছড়ি গুচ্ছগ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
বরকল উপজেলার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নওশেদ আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, ২নং বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা, বরকল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজন শীল, ১নং সুভলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুশান্তময় চাকমা, ১নং সুভলং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম’সহ নব্য যোগদানকৃত বিএনপির নেতাকর্মীরা৷
অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামাত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছেন৷ তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা আজ আওয়ামীলীগে যোগদান করছে৷ এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমাকে বরকল উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় পরে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন ও সবির কুমার চাকমা বরকল উপজেলার বিএনপি নেতা নূরে আলম ও অন্যান্য বিএনপি নেতাকর্মীদের হাতে নৌকা প্রতীক ও পুষ্পমাল্য তুলে দিয়ে শতাধিক বিএনপি নেতাকর্মীদের বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করান৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)