শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » জীবিকার খোঁজে পথে প্রান্তরে ছুঁটে চলা বইয়ের ফেরিওয়ালা
প্রথম পাতা » নওগাঁ » জীবিকার খোঁজে পথে প্রান্তরে ছুঁটে চলা বইয়ের ফেরিওয়ালা
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবিকার খোঁজে পথে প্রান্তরে ছুঁটে চলা বইয়ের ফেরিওয়ালা

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ের প্রতিটি গ্রাম যেন শিল্পীর রং তুলিতে আঁকা একটি স্বর্ণালী ছবি। আর এ গ্রাম গুলোতেই জীবিকার খোঁজে পথে প্রান্তরে ছুঁটে চলেছেন আদম্য মানুষটি। বই বিলানো যেন তার নেশা। তার একটাই প্রত্যাশা জ্ঞানের আলোয় আলোকিত হোক এই জগৎ। প্রায় দুই যুগ ধরে বই নিয়ে পথে প্রান্তরে ব্যাতিক্রমি এক বই প্রেমি নওগাঁর আত্রাইয়ের লোকমান হোসেন।
সমাজের মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই যেন তার কাজ। অজোপাড়া গাঁয়ে বসে প্রতিদিন নিত্যনতুন বইয়ের গন্ধ পাওয়া সত্যিই অবাক করার মতো। কেমন হয়? যদি সকালের নাস্তা সেরে নেওয়ার পরপরই পছন্দের বই নিয়ে কেউ আপনার বাড়ির সামনে হাজির হয়! তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হুমায়ূন আহমেদ থেকে শুরু করে কালজয়ী বহু লেখকের বই হাজির আপনার সামনে। আর সেখান থেকে আপনার বেছে নেওয়ার পালা, কোন বইটি পড়বেন আপনি।
নওগাঁর আত্রাই উপজেলার আমরুল কসবা গ্রামে বাস্তবেই খুঁজে পেয়েছি এমন একজন বইয়ের ফেরিওয়ালাকে; যিনি জীবনের ৬০ বছরের মধ্যে ২১ বছরই ব্যয় করেছেন এই কাজ করে। তিনি হলেন উপজেলার আমরুল কসবা গ্রামের মৃত রমজান আলীর ছেলে লোকমান হোসেন। নব্বইয়ের দশক থেকেই ফেরি করে বই বিলিয়ে দিচ্ছেন সবার মাঝে। সব বয়সের সব পাঠকের হাতেই তিনি তুলে দিতে চান তার পছন্দের বইটি। না, অন্য কোনো আশা কিংবা ইচ্ছা থেকে নয়, লোকমান এই কাজ করেন গ্রামের মানুষকে খারাপ কাজ থেকে বিরত রেখে বই পড়ার আনন্দ বিলিয়ে দেওয়ার জন্য।

কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ এমনকি কৃষকরা পর্যন্ত তার পাঠক। পিছিয়ে নেই অন্যরাও। বর্তমানে তার পাঠক সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। প্রতিদিনের মতো তার কাজ করে যাচ্ছিলেন লোকমান হোসেন। কাঁধে চিরাচরিত ব্যাগ আর বাইসাইকেলে বাঁধা রয়েছে বেশ কিছু বই। হেঁটে যাওয়ার সময়ই কথা হয় তার সঙ্গে জানতে চাইলাম তার শুরুর গল্পটা। বই আর পত্র-পত্রিকার সঙ্গে তার সখ্য ছোটবেলা থেকেই। কিন্তু শখ থাকলেও সাধ্য হতো না। তার গ্রাম তো দূরের কথা আশপাশের ১০-১২টি গ্রামেও ছিল না কোনো পাঠাগার। নিজ এলাকায় একটি পাঠাগার করা ও বইকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার স্বপ্ন জাগে দিনের পর দিন, মাসের পর মাস পথে-ঘাটে, হাট-বাজারে, পায়ে হেঁটে ও বাইসাইকেল করে ২১ বছর ধরে বই বিক্রি করছেন লোকমান হোসেন । সারা জীবন এভাবেই বই পড়া আন্দোলন চালিয়ে যেতে চান তিনি। গ্রামের মানুষকে দিতে চান আনন্দময় এক জগতের খোঁজ। যে জগতের খোঁজ তিনি পেয়েছিলেন বইয়ের ছাপানো অক্ষরে। সেই আনন্দের ভাগ মানুষের মধ্যে বিলিয়ে দিতেই তিনি হাঁটেন মাইলের পর মাইল।

প্রেমিকার ঘরে গিয়ে শ্রীঘরে প্রেমিক বালক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রেমের টানে প্রেমিকার ঘরে গিয়ে ধর্ষণ মামলার আসামি হয়ে এখন শ্রী ঘরে এক বালক। ঘটনাটি ঘটেছে গত ২৮ আগষ্ট  শুক্রবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে উপজেলার বাঁকিওলমা গ্রামে।
জানা যায়, ওই গ্রামের নূরুল ইসলামের মেয়ে নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীর সাথে বেশ কিছু দিন পূর্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র বিপ্রবোয়ালিয়া গ্রামের প্রবাসী আমান খলিফার ছেলে তারিকুল ইসলাম (১৬)। এদিকে প্রেম ও বিয়ের প্রলোভন দিয়ে কিশোরী মেয়ের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে তারিকুল। এরই এক পর্যায় গত শুক্রবার দিবাগত গভীর রাতে তারিকুল ওই মেয়ের বাড়িতে গিয়ে জোরপূর্বক মেয়ে সাথে দৈহিক মেলামেশা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আকট করে। পরে দিনভর বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা এবং রফাদফা করতে ব্যার্থ হওয়ায় পুলিশকে সংবাদ দিলে শনিবার বিকেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, এ ব্যাপারে মেয়ের মা আমেনা বেগম বাদি হয়ে আত্রাই থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেছেন। এ মামলার ভিত্তিতে আমরা মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরন করেছি। গত রোববার প্রেমিক আসামি তারিকুলকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)