শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীর যৌতুক মামলায় সাংবাদিক গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীর যৌতুক মামলায় সাংবাদিক গ্রেফতার
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রীর যৌতুক মামলায় সাংবাদিক গ্রেফতার

ছবি : সাংবাদিক জুয়েল আহমদবিশ্বনাথ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে যৌতুক মামলার পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব, এসআই জহির আলী, এএসআই মনির হোনাইসন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের মৃত জহির মিয়ার ছেলে যৌতুক মামলার পলাতক আসামী সাংবাদিক জুয়েল আহমদকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার (রুকুন্তজ) গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে সুহেলা বেগম শিউলীর সাথে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের মৃত জহির মিয়ার ছেলে নারী লোভী সাংবাদিক জুয়েল আহমদের মোবাইল ফোনের মাধ্যমে তাদের গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন তাদের একে অপরের সাথে দেখাসাক্ষাতের পর ২৭ জানুয়ারী ২০১৭ সালে এক লক্ষ টাকা দেন মোহর ধার্য করে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়।
মামলার সুত্রে এবং অসহায় নির্যাতিত সুহেলা বেগম শিউলী জানান, এক কণ্যা সন্তানের জন্ম হওয়ার পর থেকে জুয়েল শুরু করে একের পর এক যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতন। যৌতক না দেওয়ায় সে বিভিন্ন সময়ে নানানভাবে নির্যাতন করে।
এক মেয়ে সন্তানের জন্মের এক মাস পর স্বামীর বাড়ি থেকে সুহেলা বেগম শিউলীকে যৌতুকের জন্য নির্যাতন করে তার পিতালয়ে পাঠিয়ে দেয় জুয়েল। সুহেলা বেগম শিউলী জানান, এক মেয়ে সন্তানের জন্ম হওয়ার পূর্বে আমার গর্ভের আরো দুইটি সন্তান ঔষধের মাধ্যমে জুয়েল নষ্ট করেছে। শেষ পর্যন্ত আমার ওই মেয়ে গর্ভথাকাকালীন সময়ে জুয়েল অনেক চেষ্ট করেছে বাচ্ছা নষ্ট করতে কিন্তু তা আমি কোন অবস্তায় তাকে সুযোগ দেইনি। কারন প্রত্যেক মা চায় তার সন্তানের মুখ দেখতে।

বিশ্বনাথে এক পরিবারের চার জন করোনা আক্রান্ত

বিশ্বনাথ :: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, তার স্ত্রী উপজেলার কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিয়া বেগম এবং তাদের দুই পুত্র করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা।
বর্তমানে চিকিৎসকের পরামর্শে চেয়ারম্যান ছয়ফুল হক, তার স্ত্রী ও সন্তানরা উপজেলার সরুয়ালা গ্রামে নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়





আর্কাইভ