শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » রাজশাহী » করোনা জয় করে হাসপাতাল ছেড়েছেন ডা. মনসুর রহমান এমপি
প্রথম পাতা » রাজশাহী » করোনা জয় করে হাসপাতাল ছেড়েছেন ডা. মনসুর রহমান এমপি
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা জয় করে হাসপাতাল ছেড়েছেন ডা. মনসুর রহমান এমপি

ছবি : সংবাদ সংক্রান্তমাইনুল হাসান, রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান কভিড-১৯ বা করোনাভাইরাস জয় করে হাসপাতাল ছেড়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেবিন ব্লকের ভিভিআইপি কেবিনে ১৩ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ শনিবার মানিক মিয়া এভিনিউয়ে অবস্থিত ন্যাম ভবনে ফিরেছেন তিনি। এ জন্য তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেছেন।
এছাড়া কভিড-১৯ যুদ্ধে জয়ী হওয়ার পিছনে ও সামনে যারা তার উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতায় করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিশেষ করে তিনি সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে রাজশাহী থেকে ঢাকায় এনে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সামরিক সচিব, একান্ত সচিব-১, সহকারী একান্ত সচিব-১, রাজশাহীর জেলা প্রশাসক, আর্মি এভিয়েশন, বিমান বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর হোসেন, হাসপাতালের সকল চিকিৎসক, নার্স সহ কেবিন ব্লকের সকল কর্মকর্তা ও কর্মচারীদের। কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কভিড ১৯ চিকিৎসকদের।
এছাড়াও কৃতজ্ঞতা জানিয়েছেন নিজ সংসদীয় আসন পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং সর্বস্তরের মানুষের প্রতি।
তিনি যেন পূর্বের ন্যায় আবারও নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের সেবায় দ্রুত ফিরতে পারেন এ জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)