শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রতিবাদে আজ শনিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে সরকারি মহিলা কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, ছাত্রফ্রন্ট জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার, মাসুদা আক্তার, কলি রানী, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ যদি পৌরসভার বাহিরে স্থানান্তর করা হয় তাহলে মেয়েরা নানা ধরনের সমস্যায় পড়তে পারে, তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে, কলেজের সামনে বখাটেদের উৎপাত বেড়ে যাবে স্বাভাবিকভাবে কলেজে যেতে পারবেনা, তাদের লেখাপড়ায় বাধা সৃষ্টি হবে।

বক্তারা আরো বলেন, পৌরসভার ভেতরে স্থাপনার মত পর্যাপ্ত জায়গা আছে। সেখানে কলেজ স্থাপন করলে মেয়েরা নিরাপত্তা পাবে। তাই গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাইরে নেয়ার চক্রান্ত বাতিলের দাবি জানান।

গাইবান্ধায় শিকড়ের আলোচনা সভা ও কমিটি গঠন

গাইবান্ধা :: গাইবান্ধার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’ সংগঠনের অস্থায়ী কার্যালয় জেলা শহরের ডেভিড কোম্পানীপাড়ায় কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়। বিপুল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাড. শাহনেওয়াজ খান, আল মামুন সরকার সিহাব, জান্নাতুল ফেরদৌস জাহিদ, আবু সায়েম মো. মেরাজুল হক প্রমুখ।

সভা শেষে সকলের সম্মতিক্রমে দুই বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি অ্যাড. মো. শাহনেওয়াজ খান, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জাহিদ, সাধারণ সম্পাদক মো. আল মামুন সরকার সিহাব, সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম মো. মেরাজুল হক, সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া, নাট্য সম্পাদক বিষ্ণু কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক মাধবী সরকার, দপ্তর সম্পাদক মো. আসিফ মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাকি ইনাম ফাহিমা, কোষাধ্যক্ষ মো. ফরহাদ আলী, সদস্য বিপুল কুমার দাস, মো. মাহমুদুর রহমান সজীব, মেহেদী হাসান নয়ন ও ফারজানা আক্তার অথৈ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)