বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে যৌতুকের দাবীতে বটি দিয়ে স্ত্রীর চুল কর্তন, স্বামী আটক
ঝিনাইদহে যৌতুকের দাবীতে বটি দিয়ে স্ত্রীর চুল কর্তন, স্বামী আটক

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি :: (১৭ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.১৪মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জের যৌতুকের দাবিতে বলিদাপাড়া গ্রামে আয়েশা খাতুন (২৫) নামের এক গৃহবধুর চুল বটি দিয়ে কেটে দিয়েছে স্বামী শাহিনুর ইসলাম৷ স্ত্রীর মোবাইলে অচেনা নাম্বার থেকে কল আসাকে কেন্দ্র করে সোমবার রাতে এ চুল কাটা ও নির্যাতনের ঘটনা ঘটে৷ এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ স্বামীকে গ্রেফতার করে৷ কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের মৃত আয়ুব আলীর মেয়ে আয়েশা এবং শাহিনুর ওই গ্রামের ছবদুল বিশ্বাসের ছেলে৷
আয়েশার মা আলেয়া খাতুন জানান, আয়েশার সাথে ১০/১২ বছর আগে একই গ্রামের শাহিনুরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়৷ তাদের দুটি শিশু সন্তান রয়েছে৷ বিয়ের পর থেকেই যৌতুকের দাবি সহ বিভিন্ন অজুহাতে শাহিনুর তার স্ত্রী আয়েশাকে নির্যাতন করে আসছিল৷ তার পরেও মেয়ের সুখের কথা ভেবে আয়শার পিতা-মাতা শাহিনুরকে নগদ ১ লাখ টাকা ও ৫০ হাজার টাকার আসবাবপত্র দেয়৷ দুটি সন্তানের মুখের দিকে চেয়ে তিনি নীরবে এসব নির্যাতন সহ্য করেন ৷
নির্যাতিত আয়শা বেগম জানান, দীর্ঘদিন ধরে স্বামী শাহিনুর তাকে যৌতুকের দাবিতে শারীরীক ও মানসিক ভাবে নির্যাতন ছাড়াও প্রায়ই মারপিট করতো৷ এর পরই সোমবার রাতে আয়েশার কাছে আবারো টাকা দাবী করে৷ তার পর পর সোমবার রাত ১১টার সময় আয়েশার মোবাইলে অচেনা নম্বর থেকে একটি কল আসলে স্বামী শাহিন তা রিসিভ করে৷ কলদাতা কোন কথা না বললে শাহিন আয়েশাকে মারধর শুরু করে ৷ একপর্যায়ে শাহিনুর আয়েশাকে ধারালো অস্ত্র (বটি) দিয়ে মাথার চুল কেটে দিয়ে ঘরের মধ্যে আটকিয়ে রাখে৷ এ সময় তিনি চিত্কার দিলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করেন৷
ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, আয়শা খাতুন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী শাহিনুরকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন৷ যার নম্বর নং ৬৷ তারিখ ১৬/০২/২০১৬৷ এ ঘটনায় পুলিশ আয়েশার স্বামী শাহিনুরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে, আদালত তাকে জেল-হাজতে পাঠিয়েছে ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা