শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বিলাইছড়িতে যুবলীগ নেতার উপর হামলার অভিযোগে প্রতিবাদ
প্রথম পাতা » কৃষি » বিলাইছড়িতে যুবলীগ নেতার উপর হামলার অভিযোগে প্রতিবাদ
বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিলাইছড়িতে যুবলীগ নেতার উপর হামলার অভিযোগে প্রতিবাদ

---

বিলাইছড়ি প্রতিনিধি :: (১৭ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৩০মিঃ) রাঙামাটি বিলাইছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু মারমা (আকাশ) এর উপর হামলার অভিযোগ এর ভিত্তি করে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী)  বিকাল ৪ টায় বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের অফিস কক্ষে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে উপজেলা আওয়ামী যুবলীগ৷ এতে উপজেলা আওয়ামী লীগসহ উপজেলার সকল অঙ্গসংগনের নেতৃবৃন্দ যোগদান করে প্রতিবাদের ঝড় তোলেন৷

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে পিসিজেএসএস-সন্তু গ্রুপ এর অঙ্গসংগঠন পিসিপির একদল সদস্য হঠাত্‍ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা থুই প্রু মারমার উপর নিজ গ্রামে অতর্কিতে হামলা চালায়৷
যারা এ নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের নিন্দা জ্ঞাপন পূর্বক ইহার সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন ও শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন৷ বক্তারা আরও বলেন, থুই প্রু মারমা একজন কার্বারী (ক্ষুদ্র জনগেষ্ঠীর ঐতিহ্যবাহী নেতা) তার উপর এ ধরণের হামলা পুরো রাজতন্ত্রের উপর আঘাত করার সামিল বলে বক্তারা প্রদিবাদ ব্যক্ত করেন৷

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বাবলু রানা এর সঞ্চালনায় এবং উপজেলা যুবলীগের সভাপতি অংশে প্রু মারমা (বেলাল) এর সভাপতিত্বে সমাবেশে প্রতিবাদ ব্যক্ত করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, সিনিয়র সহ-সভাপতি অংচাখই মারমা, সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, সহ-সভাপতি সুকুমার দাশ, সাধারণ সম্পাদক এস.এম সাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ কর্মকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, উপজেলা কৃষকলীগের সভাপতি অমর চক্রবর্তী, (টেবলু), উপজেলা যুবলীগের সহ-সভাপতি অংশি প্রু মারমা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উষামং মারমা ও বিলাইছড়ি ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রিয়জয় তঞ্চঙ্গ্যা প্রমুখ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)