সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সাপের দংশনে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু
আত্রাইয়ে সাপের দংশনে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপের দংশনে আব্দুর রশিদ (৩০) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দীঘা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ভোর রাতে বাড়ির পাশের মসজিদে আযান দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথের মাঝে তার পায়ে কিছুর একটা আঘাত লাগার অনুভব করে এবং সামান্য রক্ত বের হয়ে জলতে শুরু করে। তবুও সে তাতে গুরুত্ব না দিয়ে অযু করার পর আজান শেষে নামাজের সময় তার ক্ষত স্থানে যন্ত্রনা বেড়ে গেলে বিষয়টি মসজিদে থাকা মুসল্লিদের বললে এবং অবস্থার অবনতি হলে সাথে সাথে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি এবং মুয়াজ্জিনের সাপের দংশনে মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক।





আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান