মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ওসি’র সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়
ঘোড়াঘাটে ওসি’র সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়
মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট থানার নবগত অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের সাথে ঘোড়াঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১সেপ্টেম্বর) দুপুরে থানা কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র চক্রচর্তী জগত, ঘোড়াঘাট পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমল কন্ঠ, সদস্য সচিব হিমাংশু সাহা, মুক্তি যোদ্ধা জগদীশ রায়, মাথিয়াস মার্ডি সহ অনেকে।
অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, আসন্ন দুর্গা পূজায় প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। সর্বদা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। উপজেলায় এবার সম্ভাব্য ৩০টি মন্ডপে স্বাস্থ্য বিধি, সামাজিক দুরত্ব বজায় রেখে, ও সীমিত আকারে আলোক সঞ্জায় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা,বিদ্যুৎ সরকার, পূর্ণ রায়, দপ্তর সম্পাদক উদয় সাহা, সহ সাংগঠনিক কালিপদ মোহস্ত, প্রচার সম্পাদক তিতাস মোহস্ত, সাংস্কৃতিক সম্পাদক ডা. গোপাল সরকার, সদস্য সুদ্বীপ্ত সাহা, সুর্ধাংশ মোহন্ত, দিলিপ অধিকারী ও কানাই লাল সাহা প্রমুখ।





মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন