মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » ডাকসু’র ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে হয়রানিমূলক তৎপরতা অবিলম্বে বন্ধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ডাকসু’র ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে হয়রানিমূলক তৎপরতা অবিলম্বে বন্ধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ডাকসু’র ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে নারী নিপীড়নের হয়রানিমূলক মামলায় গ্রেফতার ও একের পর এক মামলায় হয়রানি ও নিপীড়নমূলক তৎপরতার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন ডাকসু’র নির্বাচিত ভিপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিপীড়নের যে পন্থা গ্রহণ করা হয়েছে তা রীতিমত ন্যাক্কারজনক। তিনি নুরুকে হয়রানি ও নিপীড়নের এই ঘটনাকে নজিরবিহীন হিসাবে আখ্যায়িত করে বলেন, এসব তৎপরতা সরকারের শক্তির পরিচয় নয় বরং তাদের হীনমন্যতার নজির। তিনি বলেন, এক নুরুকে মোকাবেলায় সরকার যে কুৎসিত, অরুচিকর ও প্রতিহিংসামূলক তৎপরতা অব্যাহত রেখেছে তা সরকারের চরম অসহিষ্ণু ও কর্তৃত্ববাদী চরিত্রের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কোন রাজনৈতিক বিরোধী ও প্রতিপক্ষকেই সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করার নৈতিক জোর ও শক্তি হারিয়ে ফেলেছে। এ কারণে বিরোধীদের মোকাবেলায় তারা হয়রানি, মিথ্যা মামলা, গ্রেফতার, ভয়ভীতি প্রদর্শন ও হামলা আক্রমনের পথ গ্রহণ করেছে। যৌক্তিক ও ন্যায্য সমালোচনাতেও সরকার আতঙ্কিত হয়ে পড়ছে। সাধারণ সত্য বক্তব্যকেও তারা ভয় পাচ্ছে।
তিনি ডাকসু’র ভিপি নুরুল হক নুরুকে হয়রানি বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান।
তিনি নির্যাতন-নিপীড়নের পথ পরিহার করে সরকারকে গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় হাঁটার আহ্বান জানান।





স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের