সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » বামজোটের ঘেরাও মিছিলে পুলিশী হামলায় বিপ্রবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বামজোটের ঘেরাও মিছিলে পুলিশী হামলায় বিপ্রবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ৫ অক্টোম্বর সোমবার এক বিবৃতিতে বন্ধ রাষ্ট্রায়াত্ত্ব পাটকল আধুনীকিকরণ করে চালুর দাবীতে আজ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম জোটের ঘেরাও মিছিলে পুলিশী বাঁধা ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন দমন নিপীড়ন চালিয়ে প্টাশিল্প ও পাটকল শ্রমিকদের বাঁচার নায্য দাবি নস্যাৎ করা যাবে না। তিনি বলেন ঘেরাও মিছিলে পুলিশী হামলায় জোটনেতা জোনায়েদ সোকিসহ বাম জোটের নেতাকর্মীদের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, পার্টি সংগঠক মোহাম্মদ আলী ও আবু কায়সার আহত হয়েছেন। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন ঘেরাও মিছিলে অংশগ্রহণকারী নারী কর্মীরাও পুলিশী হেনস্তার শিকার হয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পুুলিশী হামলা সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, অতীতে পুলিশী দমন-নির্যাতন করে শেষ রক্ষা করতে পারবে না। তিনি দমন পীড়নের পথ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে ঘেরাও মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে আগামীকাল বিকাল ৪ টায় বাম জোটের প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার