শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত ও আশ্রয়দাতাদের বিচারের আওতায় আনুন : বাম জোট
প্রথম পাতা » ঢাকা » ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত ও আশ্রয়দাতাদের বিচারের আওতায় আনুন : বাম জোট
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত ও আশ্রয়দাতাদের বিচারের আওতায় আনুন : বাম জোট

---সংবাদ বিজ্ঞপ্তি :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা গতকাল ৭ অক্টোবর ২০২০ সন্ধ্যা সাড়ে সাতটায় ২৩/২ তোপখানা রোডস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, পলিটব্যুরো সদস্য আকবর খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ।
সভার এক প্রস্তাবে সারাদেশে ক্রমবর্ধমান নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকার নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকারের আমলে নারীর প্রতি সহিংসতা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রস্তাবে বলা হয়, সরকার অগণতান্ত্রিকভাবে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করে আছে বিধায় দুর্নীতি, লুটপাট, নারী ধর্ষণ নির্যাতন বন্ধে কোন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। কারণ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনসমূহ আজ ধর্ষকের আশ্রয় প্রশ্রয় দাতা। তাদের প্রত্যক্ষ-পরোক্ষ মদদেই নারীর উপর সহিংসতা চলছে। নোয়াখালী, সিলেটসহ সম্প্রতি যে সকল নারী নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটেছে তার সবগুলোর সাথেই আওয়ামী লীগের দলীয় লোকজন জড়িত। ফলে আইন শৃংঙ্খল বাহিনীও স্বাধীনভাবে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। ক্ষমতার দাপটে তারা ধরাকে সরা জ্ঞান করছে।
প্রস্তাবে বলা হয়, ধর্ষণ ও নারী নির্যাতনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এবং আইনের ফাঁক ফোকর গলিয়ে ধর্ষকেরা বেরিয়ে যায় বলে ধর্ষকেরা আরো উৎসাহিত হচ্ছে।
সভার প্রস্তাবে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত করে আইনের সংশোধন করা, ধর্ষকদের সরকারি দলের ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় না দেয়া, ধর্ষকদের আশ্রয়দাতা-পৃষ্ঠপোষকদের শাস্তির আওতায় আনাসহ নারী ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সাথে ধর্ষণ-নারীর প্রতি সংহিসতা বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও আইনের সংশোধনের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও ব্যক্তি গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচি :
নোয়াখালী, সিলেট, খাগড়াছড়ি, সাভারসহ সারাদেশে নারী ধর্ষণ-নির্যাতন, খুনের বিচার - সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান, ধর্ষকদের আশ্রয়দাতা-পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনা, আইনের সংশোধনসহ নারীর নিরাপত্তা-মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১২ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ