বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » মৌলভীবাজারের ধর্ষণ-নিপীড়নবিরোধী ছাত্র মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা
মৌলভীবাজারের ধর্ষণ-নিপীড়নবিরোধী ছাত্র মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে মৌলভীবাজারের প্রগতিশীল ছাত্র জোটের নারী ও শিশু ধর্ষণ-নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও নেতাকর্মীদের গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন এসব হামলা-আক্রমনের ঘটনা প্রমাণ করে ধর্ষক-নিপীড়কদের বড় অংশকে এরাই লালন করে আসছে; ছত্রছায়া প্রদান করছে। সরকারি দলের ছাত্র সংগঠনের মদদেই শিক্ষাঙ্গণসহ নানা ক্ষেত্রে ছাত্র নামধারী ধর্ষক-লম্পটেরা আজ বেপরোয়া। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু ধর্ষণ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ছাত্রী ও নারী ধর্ষণের সাথে এদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসছে। মুখে ছাত্রলীগের নেতারা ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ করলেও এরাই যে ধর্ষক-দুর্বৃত্তদের প্রধান আশ্রয় কেন্দ্র বারবার তা বেরিয়ে আসছে। এসব ঘটনার দায়দায়িত্ব অবশ্যই সরকার ও সরকারি দলকে বহন করতে হবে।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন আজও ব্রাক্ষ্মণাড়িয়াসহ দেশের কয়েকস্থানে পুলিশ ধর্ষণ বিরোধী সমাবেশে বাঁধা প্রদান করেছে; ব্যানার কেড়ে নিয়েছে।
সরকারি দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ‘প্রতিবাদের প্রয়োজন নেই’ এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবাদ-প্রতিরোধ না থাকলে গোটা দেশটাইতো ধর্ষক-দুর্বৃত্ত আর দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হবে। দেশটাকেই এরা দখল করে নেবে। তিনি এই ধরনের দায়িত্বহীন বক্তব্য প্রদান না করার জন্য নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানান। তিনি ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ আরো জোরদার করার ডাক দেন।
তিনি মৌলভীবাজারে মিছিলে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর