শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন
শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৪ মিঃ) গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি সমর্থিত) নীল প্যানেলের প্রার্থী ডক্টর মোঃ সহিদউজ্জামান বিজয়ী হয়েছেন৷ আর ২১ টি পদের ২০ টিতেই সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ সমর্থিত) সাদা প্যানেল বিজয়ী হয়৷

১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গাজীপুর জজ কোর্টের আইনজীবী মোঃ আব্দুস ছালাম৷

এর আগে ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ২১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ বিপুল উত্‍সাহ-উদ্দীপনায় ১৩০৯ জন ভোটারের মধ্যে ১২০১ জন ভোট প্রদান করেন৷ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপি সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে৷

নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী ডঃ মোঃ সহিদউজ্জামান ৬৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুদীপ কুমার চক্রবর্তী৷ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমরান হোসেন৷ তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর মোর্শেদ প্রিন্স৷

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও জেবুন্নেছা মিনা, সহ-সাধারণ সম্পাদক মোঃ বরকত আলী অভি, কোষাধক্ষ্য মো. শহীদুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক ফরিদ ভূইয়া, অডিটর মো. সামসুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আবুল কাশেম মো. মাসুদ, সদস্য মোঃ ইকবাল হোসেন, মোঃ ওমর ফারুক, শাহ মোঃ জহিরুল ইসলাম লিখন, ফাতেমা বেগম, মোঃ ইকবাল হোসেন, ফারুক আহমেদ, ফারহানা খানম, মোঃ আব্দুল মতিন, মোঃ রইছুল আলম মোলস্না, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবু সাইদ খান ও সুমি সিকদার৷





আর্কাইভ