শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক শারদীয় দুর্গা পূজা ২০২০ এর সরকারি অনুদান প্রদানে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাৎকারী গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি বিশ্বনাথ দাস বিটুকে অপসারণসহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দীপক কুমার রায় লিখিত বক্তব্যে উল্লেখ করেন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টি প্রতি বছর শারদীয় দূর্গা পূজায় কিছু কিছু মন্দিরে ট্রাস্টের মাধ্যমে সরকারি অনুদান প্রদান করে থাকে। বিগত বছরগুলোতে গাইবান্ধার ট্রাস্টের দায়িত্ব পালনকারি বগুড়ার শিবগঞ্জ উপজেলার উজ্জল প্রসাদ কানু বিগত বছরগুলোতে বিভিন্ন মন্দিরের নামে অবৈধভাবে ভুয়া ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ করেন। ফলে গাইবান্ধা, বগুড়া ও জয়পুরহাট জেলার পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তার এই অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে এবং দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রনালয় কর্তৃক তাকে বরখান্ত করে রংপুরের বদরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বিটুকে গাইবান্ধা, রংপুর ও লালমনিরহাট জেলার নতুন ট্রাস্টি নিয়োগ দেন।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, গাইবান্ধাবাসি আশা করেছিল নতুন ট্রাস্টির মাধ্যমে এ জেলার মন্দিরগুলো অর্থনৈতিক সাহায্য পেয়ে উন্নয়ন মূলক কাজ করতে পারবে। কিন্ত চলতি বছর দূর্গা পুজায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির মন্দির ভিত্তিক গণ শিক্ষা সহকারী পরিচালক, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি রনজিৎ বকশি সূর্য্য ও সাধারন সম্পদক দীপক কুমার পালকে জানানো হয়, এবার জেলার সাতটি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৫৫৮টি দূর্গা পুজার মধ্যে থেকে মাত্র ৪০টি মন্দিরের নাম ট্রাস্টটি বিশ^নাথ বিটু চেয়েছেন। কিন্তু জেলা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে ৫৫৮টি পুজা মন্ডপের মধ্যে ৪০টি পুজা মন্ডপের নাম দিতে অপরগতা প্রকাশ করলে সহকারী পরিচালক গাইবান্ধায় চলতি বছরের জন্য মোট ২ লাখ টাকা বরাদ্দ দেয়। উক্ত বরাদ্দকৃত টাকা থেকে ওইসব মন্দিরের ব্যাংক হিসাব নম্বরে প্রতি মন্দিরে ৫ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা প্রদান করা হবে। সে অনুপাতে কল্যাণ ট্রাস্টির নীতিমালা মোতাবেক গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে মোট ৩৭টি মন্দিরের অনুকূলে ২ লাখ টাকা বরাদ্দের তালিকা সহকারী পরিচালকের বরাবরে প্রেরণ করেন। কিন্তু বর্তমান গাইবান্ধা জেলার দায়িত্ব প্রাপ্ত ট্রাস্টি বিশ^নাথ দাস বিটু কল্যাণ ট্রাস্টের সমস্ত নিয়মনীতি ভঙ্গ করে ৭৫টি চেকের মাধ্যমে ২ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত তার নিজস্ব লোকের মাধ্যমে বিতরণ করেন। শুধু তাই নয়, তার শ্বশুর বাড়ি সাদুল্লাপুর উপজেলা হওয়ার সুবাদে সাদুল্যাপুর ও পলাশবাড়ি উপজেলা মিলে ৪১টি চেক বিতরণ করে। ৪১টি চেকের মধ্যে অধিকাংশ চেক তার আত্নীয় স্বজনদের মধ্যে বিতরণ করা হয়। এরমধ্যে অনেক মন্দিরের কোন ব্যাংক হিসাব নম্বর পর্যন্তও নেই।
উল্লেখ্য যে, সাদুল্যাপুরের খোর্দ্দরুরিয়া ভদ্র মন্দিরে তিন শতক জমি তার আত্নীয়ের হওয়ায় ১ম ধাপে ৩ লাখ টাকা মন্দির নির্মাণের বরাদ্দ করে সেই টাকার কাজ সমস্ত না হতেই পূনরায় ১০ লাখ বরাদ্দ দেন। এছাড়াও একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের দুটি মন্দিরে দুর্গা পুজা অনুষ্ঠিত হলেও একটি তার আত্মীয় হওয়ায় বরাদ্দ দেন এবং অপরটিকে কোন বরাদ্দও দেয়া হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অজয় কুমার সরকার, গোপাল চন্দ্র পাল, সুদেব কুমার চৌধুরী, মাখন চন্দ্র সরকার, সুজিত বকসী, প্রভাত সরকার, নিমাই কুমার ভট্টাচার্য, বিশ্বজিৎ বর্মন, গৌতম কুমার চন্দ্র, সুজন প্রসাদ, রকি দেব, রঞ্জন সাহা, সত্য নারায়ন চৌহান, চঞ্চল সাহা, বাবলু পাল, সুভাস ঘোষ, মোহন লাল মন্টু, দ্বীপ মুন্সী, প্রতিম প্রামানিক, শ্যামল কুমার সরকার, অশ্বিনী কুমার বর্মন, মতিলাল চৌহান, শংকর চক্রবর্ত্তী, অজয় কুমার সরকার, বিমল চন্দ্র সরকার, দিলীপ কুমার সাহা, সুবীর সাহা, রমেশ্বর সাহা, মানিক, রাকেশ কুমার দে, বিলাশ চন্দ্র মহন্ত, দীপ্ত চৌধুরী প্রমুখ।

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে সিকিউরিটি গার্ডের মৃত্যু

গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হোসেনপুর ইউনিয়নের দিগদারি চৌরাপাড়া গ্রামে আজ মঙ্গলবার বিদ্যুৎ স্পৃষ্টে আশাদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আশাদুল ওই গ্রোমের মোংলা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে শয়ন ঘরের বৈদ্যুতিক মিটারে কাজ করার সময় অসাবধনতাবশতঃ তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত আশাদুল ইসলাম ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরীতে সিকিউরিটি গার্ডের চাকুরী করে। গত দু’দিন আগে আশাদুল ঢাকা থেকে বাড়িতে আসে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)