বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সদর থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন জিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার বাসিন্দা মৃত আমির আলীর পুত্র বাহাদুর আলম (২১)। সোমবার ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় রোয়াংছড়ি বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানা পুলিশের এসআই মো. আব্দুল আজিজ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নারী ও শিশু নির্যাতন ১০০/১৯ জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বাহাদুর আলম (২১)কে রোয়াংছড়ি বাস ষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বান্দরবান সদর থানার (এসআই) ও সুয়ালক বিট অফিসার মো. আব্দুল আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে রোয়াংছড়ি বাস স্টেশন এলাকা থেকে জিআর মামলায় পলাতক আসামি বাহাদুর আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।





রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন
কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত