শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বিদ্যুৎ বিল সংশোধন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » বিদ্যুৎ বিল সংশোধন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুৎ বিল সংশোধন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: পিডিবি ও নেসকোর অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন না করে গ্রাহকের প্রতি নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রী বরাবরে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
শহরের গোরস্থান রোডে আসাদুর রহমান শাহীনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা সহ-সভাপতি দেবল কুমার, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুব মিয়া, সাইফুল ইসলাম, আবুল কালাম, ঋষিকেশ, আওলাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পিডিবি তদন্ত কমিটি ৫ কোটি ২৭ লাখ টাকা বিল সংশোধনের সিদ্ধান্ত নিলেও এখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা তা আজ পর্যন্ত বিল সংশোধন করেনি। এখন পর্যন্ত ৪০ শতাংশ সেচ পাম্পের বিল সংশোধন না করে ২০১৯ ও ২০২০ সেচ মৌসুমে সেচ পাম্প গ্রাহকদের আরো বিল বেশী করেছেন। অন্যদিকে এ সমস্ত সেচ পাম্প মালিকদের উপর আবার হয়রানীমূলক মামলা দিয়ে তাদেরকে হয়রানী করছেন। বক্তারা অবিলম্বে বিল সংশোধন ও মামলা প্রত্যাহারে দাবি জানান। বক্তারা আরও বলেন জেলার অনেক বসতবাড়িতে অতিরিক্ত বিল করে গ্রাহকদের হয়রানী করছে, তাদের বিল সংশোধন করে সমস্ত বিল মিটারের সাথে সমন্বয় করে সকল বন্ধ পাম্পের বিল বাতিল করারও দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন না করে গ্রাহকের প্রতি নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বিদ্যুৎ বিল সংশোধনের জন্য যে সকল আবেদন কর্তৃপক্ষকে দেয়া হয়েছে তাদের উপর দায়েরকৃত সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার, দায়ী অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তাদের দিয়ে বিল সংশোধন কার্যক্রমের তদন্ত করার দায়িত্ব না দেয়া, অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সকল বন্ধ পাম্প ও আংশিক বন্ধ পাম্পের সমস্ত বিদ্যুৎ বিল বাতিল, সকল সেচ পাম্প শতভাগ মিটারের আওতায় এনে পূর্বের আবেদনকৃত সমস্ত মিটারের সংযোগ নিশ্চিত করা, কোন টালবাহানা না করে সকল সেচ পাম্প পর্যন্ত স্ট্যান্ডার্ড বিদ্যুৎ লাইন করা ও বকেয়া বিদ্যুৎ বিল আংশিক পরিশোধ করার সুযোগ দিতে হবে।

বাঙ্গালী নদীর অব্যাহত ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙ্গালী নদীর অব্যাহত ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে সোমবার দুপুরে মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামের সহস্রাধিক মানুষ নদীতীরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, ফরমান আলী, তোফাজ্জল হোসেন, শিক্ষক আব্দুল জলিল, মোজাফফর রহমান, রায়হানুল ইসলাম প্রমূখ।
বক্তারা অবিলম্বে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সর্বাত্মক গুরুত্ব দেয়ার অঙ্গীকার করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)