শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » রাজশাহী » রাজমাহীতে এসএ পরিবহনে সোয়া কোটি টাকার নকল সিগারেট : আটক-৪
প্রথম পাতা » রাজশাহী » রাজমাহীতে এসএ পরিবহনে সোয়া কোটি টাকার নকল সিগারেট : আটক-৪
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজমাহীতে এসএ পরিবহনে সোয়া কোটি টাকার নকল সিগারেট : আটক-৪

ছবি : সংবাদ সংক্রান্তমাইনুল হাসান, রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীতে এসএ পরিহনের মাধ্যমে বিভিন্নস্থানে সরবরাহকালে অভিযান চালিয়ে এক কোটি ৩৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এসময় পুলিশ এসএ পরিবহনের ম্যানেজারসহ চারজনকে আটক করেছে। গত রবিবার রাত পৌনে ১২টার দিকে নগরীর কুমারপাড়ায় অবস্থিত এসএ পরিবহনের পার্সেল বুকিং অফিসে অভিযান চালিয়ে এ সিগারেট জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এস আই ছয়ফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, এসএ পরিবহনের রাজশাহী শাখার ম্যানেজার লিটন চন্দ্র সূত্রধর। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার কুমারঘরিয়া গ্রামে।গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যান্যরা হচ্ছেন, এসএ পরিবহন প্রা. লি. এর পার্সেল সহকারী রংপুর জেলার গঙ্গাচড়ার সয়রাবাড়ী গ্রামের সাফিউল আলম ও নীলফামারী জেলার খলিসাপচা গ্রামের ইউসুফ আলী এবং গাড়িচালক নগরীর মেহেরচন্ডী পূর্বপাড়া মহল্লার ওহাব আলীর ছেলে নবাব আলী।

রাজশাহী মহানগরীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে তৈরিকৃত বিভিন্ন ব্রান্ডের নকল সিগারেট এসএ পরিবহন পার্সেল রাজশাহী শাখার মাধ্যমে বুকিং করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।সরবরাহের সময় কাভার্ডভ্যান ভর্তি গোল্ডলিফ, পাইলট ও ডার্বি, স্টারসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। ডেলিভারী চালান ও ক্যাশ মেমো দ্বারা উদ্ধারকৃত আলামতের সর্বমোট মূল্য এক কোটি ৩৪ লাখ ৬৯ হাজার টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)