শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রেপ্তার-আতংক পালিয়ে বেড়াচ্ছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতাকর্মী
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রেপ্তার-আতংক পালিয়ে বেড়াচ্ছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতাকর্মী
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রেপ্তার-আতংক পালিয়ে বেড়াচ্ছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতাকর্মী

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে তাঁরা এখন এলাকায় থাকছেন না। (৩০ অক্টোবর) গত শুক্রবার রাতে দলটির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ১২০জনকে অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানা পুলিশ মামলা করে।
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি কাজে বাঁধা, প্রিজাইডিং কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে পুলিশের ওপর হামলা ও নির্বাচনি সরঞ্জাম বহনকারি গাড়ি ভাঙচুর করার অভিযোগে থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পরপরই গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েকশত নেকাকর্মী গা ডাকা দিয়েছেন। মামলার অভিযুক্তরা হলেন-দশঘর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা বিএনপি নেতা আরব খান, জয়নাল আবেদীন, জানু মিয়া, পৌর বিএনপি নেতা আহেমদ-নূর উদ্দিন, আবদুর রহমান খালেদ, ফরিদ আহমদ, বিএনপি নেতা নজরুল ইসলাম হান্দু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবেদুর রহমান আছকির, গোবিন্দ মালাকার, যুবদল নেতা আবদুর রব সরকার, দৌলতপুর যুবদলের সভাপতি আব্দুর রউফ, যুবদল নেতা মিজবাহ খান, সুলতান খান, আবদুুল মুমিন কালু, আনোয়ার হোসেন, জাকির আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমেদ প্রবেল, সদস্য সুলতান মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, ছাত্রদল নেতা নাজমুল হাসান শিমুল, নিজাম উদ্দিন, তেরাব আলী, জাহেদ, হিফজুর রহমান, আতিনুর রহমান আতিকুর, দিলু মিয়া, বেলাল, মখলিছুর রহমান, রাশেদ মিয়া, লিফু মিয়া, রেজাউল করিম রাজু, সালমান, ছাইদুর রহমান, রুফু মিয়া। পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সন্ধ্যায় ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফেরার সময় পুলিশের উপর হামলা করে অভিযুক্তরা। এসময় নির্বাচনী সরঞ্জাম বহনকারী একটি পিকআপ (মিনি ট্রাক) গাড়ির গ্লাস ভাংচুর করে অভিযুক্তরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত (আহবায়ক) জালালউদ্দিন বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবেনা। ষড়যন্ত্রমূলক মিথ্যা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।
এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, মামলার অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত এ মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে তিনি জানান।

বিশ্বনাথে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ও শিশু রবিউল ইসলাম (১২) হত্যায় মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের আজিজুর রহমান গেদুর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য গোলাম হোসেন (৪৫)। রোববার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার ২ নভেযম্বর গ্রেপ্তারকৃত ইউপি সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার গোয়াহরি গ্রামে অভিযান চালিয়ে শিশু রবিউল হত্যা মামলায় ইউপি সদস্য গোলাম হোসেনকে গ্রেপ্তার করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিশু হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশু রবিউল হত্যার অপর আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নওধার-রহমাননগর গ্রামের বাড়ি থেকে বের হলে ‘নিখোঁজ’ হয়ে যায় রবিউল। কিন্তু পরদিন ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ‘রামপাশা-বৈরাগীবাজার’ সড়কের বাল্লার সেতুর পাশের ডোবা থেকে শিশু রবিউলের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের বাবা উপজেলার নওধার-রহমাননগর গ্রামের আকবর আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা করেন। মামলায় প্রতিবেশী তিন জনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)