বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে মো. মনির হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি জেলা সদরের কলেজ গেইট এলাকায় ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রোজিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মো. মনির হোসেন।
ঘটনার দুই দিন পর কলেজ গেট এলাকায় দরজা বন্ধ ঘর থেকে রোজিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে নিহত রোজিনা বেগমের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকটে বিধান কানুনগো জানান, ৮জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজা দিয়েছেন।





ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে