শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড় ডিজিটাল পোস্ট অফিসের আওতাধীন চিকনছড়ায় কারিগরী শিক্ষার বাতিঘর
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড় ডিজিটাল পোস্ট অফিসের আওতাধীন চিকনছড়ায় কারিগরী শিক্ষার বাতিঘর
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগড় ডিজিটাল পোস্ট অফিসের আওতাধীন চিকনছড়ায় কারিগরী শিক্ষার বাতিঘর

ছবি : সংবাদ সংক্রান্তখাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় ডিজিটাল পোস্ট অফিসের আওতাধীন ডিজিটাল প্রযুক্তি শিক্ষার কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করছেন, দূর্গম চিকনছড়ার উদ্যোক্তা ও প্রশিক্ষক শাহ আলম।

পার্বত্য চট্টগ্রামের দূর্গম পাহাড়ি জনপদ ফটিকছড়ির ভূজপুর চিকনছড়া এলাকায় রামগড় ডিজিটাল পোস্ট অফিসের তত্বাবধানে চালু করা হয়েছে দোয়েল কম্পিউটার ট্রেনিং সেন্টার। একটি কারিগরী শিক্ষা তথা ডিজিটাল প্রযুক্তি শিক্ষার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এলাকাটি পরিণত হয়েছে কারিগরী শিক্ষার বাতিঘরে।

এ ডিজিটাল পোস্ট অফিসের মাধ্যমে বর্তমান সরকারের জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সকল ধরনের ডিজিটাল প্রযুক্তি সেবা ও এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এতে করে দূর্গম চিকনছড়া গ্রামের তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে এ প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের কারিগরী শিক্ষার বাতিঘর হিসেবে পরিগণিত হয়েছে।

গত সোমবার (২নভেম্বর) সকালে উক্ত সেন্টারে ক্লাশ চলাকালীন প্রশিক্ষণার্থী রাসেল উদ্দীন বলেন, আমি মনে করি অন্যান্য কম্পিউটার প্রশিক্ষণের চেয়ে বাংলাদেশ ডাক বিভাগের কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষায় অনেক এগিয়ে। আমাদের কম্পিউটার প্রশিক্ষক শাহ আলম স্যার খুব আন্তরিকতার সহিত ক্লাশ পরিচালনা করেন। তিনি প্রশিক্ষনার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ হাতে কলমে খুব ভালোভাবে বুঝিয়ে দেন।

তাছাড়া দূর্বল প্রশিক্ষণার্থীদেরকে অতিরিক্ত সময় নিয়ে তিনি প্রশিক্ষণ প্রদান করেন।

ক্লাশ চলাকালীন আরোও কয়েকজন প্রশিক্ষণার্থী আাব্দুল্লাহ আল নোমান, তাহমিনা আক্তার, আনিসা, স্বপ্না রানী শীল, আসমা আক্তার, সুভাস কর্মকার, জাহিদ হাসান, মাহমুদুল হাসান বলেন, স্যারের আন্তরিকতায় একজন প্রশিক্ষনার্থী খুব দ্রুতগতিতে কম্পিউটার প্রশিক্ষণ সমাপ্ত করতে পারে।

এ প্রশিক্ষণের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সহজেই কর্মরত হতে পারবো বলে আমরা আশাবাদী।

কম্পিউটার প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি নিয়ে সাক্ষাৎকারে চিকনছড়া চেয়ারম্যান মার্কেটে ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তা ও বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনী ঘোষণায় বলেছিলেন বাংলাদেশকে তিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করবেন।

আজ মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গ্রামীন পর্যায় তথা গ্রামের তৃণমূল পর্যন্ত সাধারণ মানুষদের ডিজিটাল প্রযুক্তি তথা তথ্যপ্রযুক্তির সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে তিনি গ্রামীন ডাকঘর গুলোকে ডিজিটাল প্রযুক্তির আওতায় এনে গ্রামের মানুষদেরকে ডিজিটাল প্রযুক্তি সেবা ও গ্রামের যুবক-যুবতীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানে উদ্দ্যোগ নিয়েছেন।

উক্ত সেন্টার হতে গত ৫ জানুয়ারী হতে প্রায় ৫০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ সম্পন্ন করে দেশের বিভিন্ন প্রান্তে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল-কলেজের চাকুরীরত আছেন।

এ বিষয়ে রাঙামাটি পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মোস্তাফা কামাল বলেন, বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন সেবার সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে ডিজিটাল পোস্ট অফিস সাধারন মানুষের মাঝে তথ্য প্রযুক্তির সেবা নিশ্চিত করছে।

প্রশিক্ষণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)