শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » কৃষককে সর্বশান্ত করতে এবার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
প্রথম পাতা » কৃষি » কৃষককে সর্বশান্ত করতে এবার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষককে সর্বশান্ত করতে এবার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ছবি : সংবাদ সংক্রান্তঝিনাইদহ প্রতিনিধি :: দুর্বৃত্তরা আগে কেটেছে পটল ক্ষেত। এরপর বিনষ্ট করেছে পেয়ারাবাগান। সর্বশেষ গত শনিবার রাতে পুকুরে বিষ দিয়ে নিধন করল প্রায় ৬০ হাজার টাকার মাছ। এভাবে রাতের আঁধারে একের পর এক ফসল বিনষ্ট ও মৎস নিধনের ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের কৃষক আব্দুল কাদের এখন প্রায় সর্বশান্ত। পুকুরে বিষ দেওয়ার ঘটনায় শনিবার সন্দেহভাজন ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষক কাদের। তিনি জানান, ৫ মাস আগে দুর্বৃত্তরা তার ১০ কাঠা পটলের ক্ষেত কেটে নষ্ট করেছে। এর ৩ মাস পরে ২৮০টি পেয়ারা গাছ কেটে বিনষ্ট করেছিল। নিয়ামতপুর গ্রামের সরোয়ার মেম্বারের ছেলে আব্দুল কাদের তার দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তার বাড়ির পাশেই একটি মৎস পুকুর আছে। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। প্রতিপক্ষরা রাতের আঁধারে তার পুকুরে বিষ দিয়ে প্রায় ৬০ হাজার টাকার মাছ নিধন করেছে। কাদেরের দাবি, সামাজিক বিরোধের জের ধরেই তাদের প্রতিপক্ষ একই গ্রামের আলম, কুদ্দুস, শহিদ, আয়ুব, সোলাইমান ও আশরাফুল গং পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের কাজে জড়িত থাকতে পারে। এরই প্রেক্ষিতে ওই ৬ জনের নাম উল্লেখ করে তিনি কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই সৈয়দ আলী জানান, প্রাথমিক তদন্তে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের সত্যতা পাওয়া গেছে। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, ওই এলাকায় দুটি পক্ষের বিরোধের জের ধরেই এমন ঘটনা ঘটছে। পুলিশ মূল রহস্য উন্মোচন করে শিগগির ব্যবস্থা নেবে।

কালীগঞ্জে হারানো শিশু উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া দুই শিশুকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তাদের বাবা-মা। ওই দুই শিশু হলো, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ফাইম হোসেন (১১) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার খোপাতি গ্রামের মাহাবুর রহমানের ছেলে জিসান (১৩)। ১ নভেম্বর রবিবার রাত ৯ টার সময় কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া কোমলমতি ওই দুই শিশুকে তাদের বাবা-মায়ের হাতে তুলে দেন। থানার এসআই সৈয়দ আলী শনিবার রাতে ওসি মাহফুজুর রহমান মিয়ার নির্দেশনায় ঘটনাস্থলে যাওয়ার পর ওই দুই শিশু কে পরিচয় জিজ্ঞেসা করলে তারা কান্নাকাটি শুরু করে। ঘুরতে ঘুরতে সেখানে চলে আসার কথা জানালে তাদের থানায় নিয়ে আসেন তিনি। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, শনিবার সন্ধা সাড়ে ৬ টার সময় উপজেলার বারবাজার এলাকার এক যুবক থানায় ফোন দিয়ে জানায় বারবাজার রেলওয়ে স্টেশনে দুই শিশু কান্নাকাটি করছে। পরে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে দুই শিশু কে থানায় নিয়ে আসার সাথে সাথে তাদের রাতের খাবার খাওয়ানোর পর, পরম যতেœ শিশুদের কাছে নাম-ঠিকানা জানতে পেরে তাদের পরিবারকে খবর পাঠানো হয়। রোববার রাত ৯ টার দিকে তাদের বাবা মায়ের কাছে তুলে দেয়া হয় কোমলমতি দুই শিশুকে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)