বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
খাগড়াছড়িতে ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয়ায় বেল্লাল হোসেন ঝিনুক নামে একজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বুধবার ৪নভেম্বর খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে এ মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত বেলাল হোসেন ঝিনুক খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলাধীন মধ্য বেতছড়ি গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ।
বেলাল হোসেন ঝিনুক ( Bellal Hossin Ghinuk) নামে ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় ইসলাম ও অন্যান্য ধর্মকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেয়ায় এলাকায় বিভিন্ন জাতি গোষ্ঠি ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং যে কোন সময় ধর্মীয় বা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হতে পারে এমন আশংকা থেকে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এ মামলা দায়ের করেছেন বলে জানান, অভিযোগকারী শিক্ষানবীশ আইনজীবি মো. শরিফুল ইসলাম।
আদালত মামলাটি আমলে নিয়ে দীঘিনালা থানাকে ট্রিট ফর এফআইআর হিসেবে গ্রহন করার আদেশ প্রদান করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১